1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৪০০ বছরের পুরোনো নরসিংদীর তিন গম্বুজ মসজিদ জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার বাংলাদেশ কেন হারল, পাকিস্তানের চেয়ে কোথায় পিছিয়ে ছিল হামজারা? শিক্ষার্থীদের বিক্ষোভে বিরক্ত ফ্রান্সের শিক্ষকেরা, ফিরতে চান ক্লাসে ফল রফতানি করে বাংলাদেশের আয় ১২৬ মিলিয়ন ডলার চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর কারাগারে এখানকার নারীরা একসঙ্গে একাধিক স্বামীর সংসার করেন চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

সুরের ভুবনে কত গান, কত স্মৃতি আর অসংখ্য শ্রোতার ভালোবাসা দীর্ঘ সংগীতজীবনে কণ্ঠের মায়ায় সেই ভুবনই সমৃদ্ধ করেছেন রুনা লায়লা। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) জন্মদিন উপলক্ষে কিংবদন্তিতুল্য এই শিল্পীকে ঘিরে থাকছে বিশেষ আয়োজন। উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হলো একটি স্বর্ণের গিটার।

রুনা লায়লার জন্মদিন উপলক্ষে ‘রুনা মহল’ শিরোনামে ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই। সেখানে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বর্ণের গিটার উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।

বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা আফজাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।

রুনা লায়লা। ছবি: সংগৃহীত


‘রুনা মহল’ অনুষ্ঠানে উঠে আসবে রুনা লায়লার জীবনের নানা অজানা অধ্যায় ও উল্লেখযোগ্য গল্প। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে বিশেষ এই আয়োজন। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন আরিফ খান। প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধকসহ বিভিন্ন ধারার সংগীতে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। দীর্ঘ সংগীতজীবনে নিজস্ব কণ্ঠশৈলী ও গায়কি দিয়ে তিনি মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর