1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৪০০ বছরের পুরোনো নরসিংদীর তিন গম্বুজ মসজিদ জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার বাংলাদেশ কেন হারল, পাকিস্তানের চেয়ে কোথায় পিছিয়ে ছিল হামজারা? শিক্ষার্থীদের বিক্ষোভে বিরক্ত ফ্রান্সের শিক্ষকেরা, ফিরতে চান ক্লাসে ফল রফতানি করে বাংলাদেশের আয় ১২৬ মিলিয়ন ডলার চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর কারাগারে এখানকার নারীরা একসঙ্গে একাধিক স্বামীর সংসার করেন চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আরটিএন আমিত দেওয়ানজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল রানার পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তাৎক্ষণিকভাবে শুনানি না করে মঙ্গলবার দিন ধার্য করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন এবং এতে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের বাসা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) একটি দল।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী একজন সাংস্কৃতিককর্মী। তার স্বামীর ব্যবসায়িক সূত্রে ২০২১ সালে সোহেল রানার সঙ্গে পরিচয় হয়। পরে ওই নারীর শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার কথা বলে তাকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা।

এজাহারে অভিযোগ করা হয়, ২০২৩ সালের ২৪ আগস্ট বিকেলে চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ওই নারীর চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বেঁধে একটি বিশেষ কক্ষে নিয়ে যান সোহেল। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

বাদীর অভিযোগ, ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে ভয় দেখিয়ে তাকে বিষয়টি গোপন রাখতে বাধ্য করেন আসামি। পরে একইভাবে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়।

এজাহারে আরও বলা হয়, চলতি বছরের ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবির দেওয়ার কথা বলে ওই নারীকে আবারও নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন বাদী।

গত ১১ নভেম্বর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি করেন ভুক্তভোগী নারী। সোহেল রানা এ মামলার এজাহারভুক্ত আসামি। 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর