1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় অসময়ে যমুনার ভাঙন, দুশ্চিন্তায় নদীতীরের বাসিন্দারা ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে বাজার ও বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বয়স বাড়লেও কমেনি গ্ল্যামার, জমকালো সাজে নজর কাড়লেন পূর্ণিমা নীতিমালা জারি • স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ডায়াবেটিসে আক্রান্ত প্রায় দেড় কোটি, চিকিৎসার বাইরে অর্ধেকের বেশি মাথা কামিয়ে ফেললেন অভিনেত্রী, কী চমক দেখাবেন তিনি? ‘খেলনা বন্দুক’ নয়, বাংলাদেশের পেস এখন ভয়ংকর অস্ত্র : আফ্রিকার প্রধান কোচ শুকরি বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত তাবাসসুম জ্যোতি সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না : ট্রাম্প

মাথা কামিয়ে ফেললেন অভিনেত্রী, কী চমক দেখাবেন তিনি?

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মাথায় একটিও চুল নেই! একেবারে মুণ্ডিত মস্তকে নতুন অবতারে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরৈশী। তার এমন রূপ দেখে চমকে গেছেন অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর নতুন এই লুক। কী কারণে এমন আমূল পরিবর্তন, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহারানি’র পঞ্চম সিজনে রানি ভারতী চরিত্রে ফিরছেন হুমা। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজটির প্রথম প্রচার ঝলক। সেখানেই মাথা কামানো অবস্থায় দেখা গেছে অভিনেত্রীকে। আগের চারটি সিজনে দর্শক যে রানি ভারতীকে দেখেছেন, নতুন এই অবতারে তার সঙ্গে মিল খুঁজে পাওয়া কঠিন।

তবে হুমার এই পরিবর্তনের পেছনে রয়েছে অভিনয়ের চ্যালেঞ্জ। চরিত্রের প্রয়োজনে মাথা কামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, এর আগে কখনো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাননি। নতুন এই রূপ নেওয়ার আগে কিছুটা ভয়ও কাজ করেছিল তার মধ্যে। তবে একই সঙ্গে নতুন কিছু করার উত্তেজনাও ছিল।

হুমার ভাষ্য, ‘মহারানি’র এবারের সিজনে তাকে এমন কিছু করতে হয়েছে, যা আগে কখনো করেননি। মুণ্ডিত মস্তকে পর্দায় হাজির হওয়া তার কাছে অভিনয়ের প্রচলিত গণ্ডি ভেঙে বেরিয়ে আসার মতো। এই পরিবর্তন রানি ভারতী চরিত্রটিকে আরও গভীরভাবে বুঝতেও সাহায্য করেছে।

রানি ভারতী চরিত্রটি হুমার কাছে বরাবরই বিশেষ। তার মতে, এমন চরিত্রে অভিনয় করতে ভালো লাগে, যাদের সহজে ভালো বা খারাপ- কোনো একটি ছকে ফেলা যায় না। রানি ভারতীও তেমনই এক চরিত্র। সমাজের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে নিজের মতো করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে সে।

‘মহারানি’র আগের চারটি সিজনে বিহারের রাজনীতিতে রানি ভারতীর উত্থান, ক্ষমতার লড়াই এবং নানা প্রতিকূলতার সঙ্গে তার সংগ্রাম দেখেছেন দর্শক। পঞ্চম সিজনে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সংঘাতও গুরুত্ব পাবে বলে ইঙ্গিত দিয়েছেন হুমা। গল্পে থাকছে বেশ কিছু অপ্রত্যাশিত মোড়।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ‘মহারানি ৫’-এর। নতুন সিজনে মুণ্ডিত মস্তকে রানি ভারতীর এই রূপ দর্শকদের জন্য কতটা বড় চমক হয়ে ওঠে, এখন সেটিই দেখার অপেক্ষা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর