1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মা-বাবা আহত একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন : জামায়াত আমিরকে রাশেদ কয়েদির পেটে অস্ত্রোপচার, মিললো অর্ধশত গ্যাস লাইটার-নেইল কাটার সাফ চ্যাম্পিয়নশিপ • লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো হামজা-ফারহানের বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ • শ্রীলঙ্কার বিপক্ষে ৮ মিনিটেই এগিয়ে গেলো বাংলাদেশ সুন্দরবনে পর্যটকের নিরাপত্তা ও মানুষের জীবিকায় রাষ্ট্রের করণীয় : মো. মামুন হাসান রেহমান সাকিব গাইলেন ‘তুমি কাছে থাকলে’ সাফ চ্যাম্পিয়নশিপ • দেখে নিন মালদ্বীপ-ভারত দুই দলের একাদশ যুদ্ধ থামার ইঙ্গিত, তবু জ্বলছে একের পর এক ট্যাংকার বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ : স্বরাষ্ট্রমন্ত্রী

রেহমান সাকিব গাইলেন ‘তুমি কাছে থাকলে’

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

প্রেম ও বিরহের অনুভূতি নিয়ে নতুন গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী রেহমান সাকিব। ‘তুমি কাছে থাকলে’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রিপন খান। মেলোডিয়াস ও সফট-রোমান্টিক ঘরানার গানটিতে প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা এবং ভালোবাসার আবেগ তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী।

সম্প্রতি আরকে মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন রেহমান সাকিব।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হিসেবেও দেখা গেছে তাকে। তার সঙ্গে অভিনয় করেছেন রিতু দত্ত। ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

নতুন গানটি নিয়ে উচ্ছ্বসিত রেহমান সাকিব বলেন, ‘তুমি কাছে থাকলে’ রিপন স্যারের অসাধারণ একটি সৃষ্টি। গানটি নিজের কণ্ঠে যথাযথভাবে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছি। এটি মেলোডিয়াস ও সফট-রোমান্টিক ঘরানার গান। এ ধরনের গান অনেক শ্রোতারই পছন্দ। প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। অনেকেই প্রশংসা করেছেন। শ্রোতাদের এই ভালোবাসা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

নতুন গান প্রকাশের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান আরও দৃঢ় করতে চান এই শিল্পী। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা থাকলেও পারিবারিক ও কর্মজীবনের ব্যস্ততায় মাঝখানে কিছুটা বিরতি নিতে হয়েছিল তাকে। তবে সেই সময়েও কণ্ঠচর্চা অব্যাহত রেখেছিলেন। এখন নিয়মিত গান প্রকাশের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

রেহমান সাকিব বলেন, ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য। কিন্তু পারিবারিক ও কর্মজীবনের ব্যস্ততাসহ নানা কারণে একটা সময় বিরতিতে ছিলাম। কণ্ঠের চর্চা চালিয়ে গেলেও নতুন গান প্রকাশ করা হয়নি। এখন আবার নিয়মিত হওয়ার চেষ্টা করছি। নিজের কিছু পুরোনো গানের পাশাপাশি নতুন গান নিয়েও কাজ করছি। রিপন স্যারের সংগীতায়োজনে আরও দুটি গান করেছি। আশা করছি, গান দুটি আগামী ঈদুল ফিতরে প্রকাশ করতে পারব।

এর আগে নিজের লেখা ও সুরে ‘বৃষ্টি’, ‘স্বপ্ন’, ‘ভালোবাসতে মানা’ ও ‘চতুর্ভুজ’সহ বেশ কয়েকটি গান প্রকাশ করেছেন রেহমান সাকিব। ভবিষ্যতেও শুদ্ধ, সুন্দর, সুরেলা ও অর্থবহ গান উপহার দিতে চান তিনি। তার বিশ্বাস, গান কেবল শোনার বিষয় নয়, অনুভবেরও বিষয়। সেই অনুভূতিই নিজের গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে চান এই শিল্পী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর