1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মা-বাবা আহত একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন : জামায়াত আমিরকে রাশেদ কয়েদির পেটে অস্ত্রোপচার, মিললো অর্ধশত গ্যাস লাইটার-নেইল কাটার সাফ চ্যাম্পিয়নশিপ • লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো হামজা-ফারহানের বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ • শ্রীলঙ্কার বিপক্ষে ৮ মিনিটেই এগিয়ে গেলো বাংলাদেশ সুন্দরবনে পর্যটকের নিরাপত্তা ও মানুষের জীবিকায় রাষ্ট্রের করণীয় : মো. মামুন হাসান রেহমান সাকিব গাইলেন ‘তুমি কাছে থাকলে’ সাফ চ্যাম্পিয়নশিপ • দেখে নিন মালদ্বীপ-ভারত দুই দলের একাদশ যুদ্ধ থামার ইঙ্গিত, তবু জ্বলছে একের পর এক ট্যাংকার বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ : স্বরাষ্ট্রমন্ত্রী

সাফ চ্যাম্পিয়নশিপ • শ্রীলঙ্কার বিপক্ষে ৮ মিনিটেই এগিয়ে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে পুরস্কার পেয়েছে বাংলাদেশ দল। অষ্টম মিনিটে শামিত সোমের গোলে এগিয়ে গেছে স্বাগতিকরা।

ডান দিক থেকে আসা ক্রসে বিপদে পড়ে শ্রীলঙ্কার রক্ষণ। বল ধরতে এগিয়ে এসেও ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি দলটির গোলরক্ষক। প্রথম প্রচেষ্টায় বাংলাদেশের শট আটকে গেলেও ফিরতি বলে আর ভুল করেননি শামিত। বক্সের বাইরে থেকে গোলার মতো কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

গোলের আগে থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। চতুর্থ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেয়েছিল দল। পাঁচজনের দেয়াল টপকে বল জালে জড়ানোর চেষ্টা করেন অধিনায়ক হামজা চৌধুরী, তবে তার শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

সপ্তম মিনিটে হোসাইনের বাড়ানো বিপজ্জনক বল বক্সে পেয়েছিলেন ফারহান আলী ওয়াহিদ; কিন্তু নিয়ন্ত্রণে নিতে না পারায় শট নেওয়া হয়নি তার। ফিরতি বল সহজেই নিয়ন্ত্রণে নেন শ্রীলঙ্কার গোলরক্ষক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর