1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৪০০ বছরের পুরোনো নরসিংদীর তিন গম্বুজ মসজিদ জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার বাংলাদেশ কেন হারল, পাকিস্তানের চেয়ে কোথায় পিছিয়ে ছিল হামজারা? শিক্ষার্থীদের বিক্ষোভে বিরক্ত ফ্রান্সের শিক্ষকেরা, ফিরতে চান ক্লাসে ফল রফতানি করে বাংলাদেশের আয় ১২৬ মিলিয়ন ডলার চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর কারাগারে এখানকার নারীরা একসঙ্গে একাধিক স্বামীর সংসার করেন চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

লাল শাপলার ভিড়ে সুমাইয়া শিমু যেন নিজেই সাদা ফুল

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

একসময় টেলিভিশন নাটকের নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয় ও বিজ্ঞাপনের ব্যস্ততা থেকে অনেকটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের উপস্থিতি জানান দেন তিনি।

এবার লাল শাপলার সৌন্দর্যের মাঝে সাদা শাড়িতে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুমাইয়া শিমু। ছবিতে দেখা যায়, শাপলাভরা জলাশয়ের মাঝে নৌকায় বসে আছেন তিনি। পরনে সাদা শাড়ি, লাল পাড় ও নকশায় সাজানো। খোলা চুল আর মিষ্টি হাসিতে এক স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

চারপাশে ফুটে থাকা লাল শাপলা আর নৌকায় বসে থাকা সুমাইয়ার এই উপস্থিতিতে ফুটে উঠেছে বাংলার চিরচেনা প্রকৃতির সৌন্দর্য। ছবিগুলো প্রকাশের পর প্রশংসা দেখা যাচ্ছে মন্তব্যের ঘর। সে তালিকায় আছেন বিজরী বরকত উল্লাহ, মৌসুমী নাগ ও ফারজানা চুমকির মতো অভিনেত্রীরা। ফারজানা চুমকি লিখেছেন, ‘ফুলের মধ্যে আছে আর একটা ফুল’।

একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে সংসার ও ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিচ্ছেন সুমাইয়া শিমু। পর্দায় নিয়মিত না থাকলেও তার ভক্তদের আগ্রহ যে এখনো কমেনি, নতুন ছবিগুলোতে পাওয়া প্রতিক্রিয়াই যেন তার প্রমাণ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর