1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী পাকিস্তানি কেনু জাতের কমলা এখন মাগুরায়, চারাও আছে ৩০ হাজার ২০২৯ সালের মধ্যে বন্ধ হচ্ছে টু জি, সচল থাকবে কি বাটন ফোন? সকালে না রাতে, কখন ডিম খাওয়ার সঠিক সময় জানেন? ৪০০ বছরের যুগলবন্দি বট-পাকুড়, রহস্যের মাঝেও পর্যটনের হাতছানি দুই যুগের অভিনয়জীবন, অবশেষে কেন সিনেমায় সুমাইয়া শিমু? মাঠের মধ্যে একসঙ্গে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা পাসপোর্ট কেড়ে নেওয়া, বেতন বন্ধ • পর্তুগালে শোষণের শিকার বাংলাদেশিরা এশিয়াওয়ান ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার

২০২৯ সালের মধ্যে বন্ধ হচ্ছে টু জি, সচল থাকবে কি বাটন ফোন?

তথ্য - প্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে ‘টু জি’ সেবা বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। এতে দেশের লাখ লাখ বাটন ফোনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, ৬ কোটি ১৩ লাখ সিম ব্যবহারকারী ‘টু জি’ সমর্থিত হ্যান্ডসেট ব্যবহার করেন। এসব ফোনের বেশির ভাগই ভয়েস ওভার লং-টার্ম ইভোল্যুশন (ভোল্টি) প্রযুক্তি সমর্থন করে না।

মোবাইল অপারেটররা জানিয়েছে, ‘টু জি’ সেবা বন্ধ হওয়ার পর ভয়েস কলের জন্য ভোল্টি প্রযুক্তি ব্যবহার করা হবে।

গত অক্টোবরে মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় ২০২৯ সালের মধ্যে ‘টু জি’ সেবা বন্ধের রূপরেখা তুলে ধরে বিটিআরসি।

পরিকল্পনা অনুযায়ী, চলতি ডিসেম্বরের পর থেকে নতুন কোনো ‘টু জি’ ফোন মডেলের অনুমোদন দেবে না সংস্থাটি। ২০২৭ সালের ৩১ মার্চের পর এসব ফোন উৎপাদন এবং একই বছরের জুনের পর বিক্রি বন্ধ করা হবে। আর ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে গ্রাহক পর্যায়ে ‘টু জি’ সেবা পুরোপুরি বন্ধ করার লক্ষ্য রয়েছে।

‘টু জি’ নেটওয়ার্ক বন্ধ হলে ভোল্টি প্রযুক্তি সমর্থন করে না-এমন ফোন আর কাজ করবে না। তবে ভোল্টি সুবিধাযুক্ত বাটন ফোন সচল থাকবে।

ভোল্টি প্রযুক্তিতে ‘টু জি’ বা ‘থ্রি জি’ নেটওয়ার্কের সার্কিট-সুইচড পদ্ধতির পরিবর্তে ‘ফোর জি’ বা এলটিই ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা হয়।

গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা তানভীর মোহাম্মদ বলেন, গ্রাহকেরা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ ব্যবহার করে কল করার দিকে ঝুঁকছেন। পাশাপাশি ভোল্টি প্রযুক্তির ব্যবহারও কিছুটা বাড়ছে।

তিনি বলেন, ‘টু জি’ সেবা বন্ধ হলেও গ্রাহকেরা কল করতে পারবেন। এ ক্ষেত্রে ওটিটি অ্যাপ অথবা ভোল্টি প্রযুক্তি ব্যবহার করা যাবে।

বাটন ফোনের ব্যবহার অব্যাহত থাকবে কি না, জানতে চাইলে তানভীর বলেন, বাজারে ইতিমধ্যে এমন কিছু ‘ফোর জি’ হ্যান্ডসেট রয়েছে, যেগুলো শুধু ভোল্টি প্রযুক্তি ব্যবহারের জন্য তৈরি।

টেলিযোগাযোগ খাতের কর্মকর্তারা বলছেন, শুধু ‘টু জি’ সমর্থিত ফোনগুলো আর কাজ করবে না। কারণ, এসব ফোন ব্যবহারের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্কই তখন থাকবে না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর