1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন আশ্রয়ের খোঁজে পরিযায়ী পাখি, তবুও কেন অনিরাপদ : ইমন ইসলাম স্মার্টফোনের ক্যামেরায় নজরদারি ঠেকাতে বদলে নিন এই সেটিংস স্যুপে এই একটি উপাদান মেশালেই উপকার পাবে মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক বাংলাদেশের জিহাদ পাকিস্তানি মন্ত্রীর তাজমহল সফরে সম্মতি ভারতের, দরগায় নিষেধ পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা বৈরী আবহাওয়া • আলু নিয়ে শঙ্কায় জয়পুরহাটের কৃষকরা সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট দূর না করে, প্রতি আসনে দুটি করে মডেল স্কুল নির্মাণের যৌক্তিকতা কী?

স্মার্টফোনের ক্যামেরায় নজরদারি ঠেকাতে বদলে নিন এই সেটিংস

তথ্য - প্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্মার্টফোনে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করলে সেটি বিভিন্ন ফিচার ব্যবহারের অনুমতি চাইতে পারে। এর মধ্যে রয়েছে ফোনের কনট্যাক্ট, অবস্থান ও ক্যামেরা ব্যবহারের অনুমতি। তবে কিছু অ্যাপের ক্যামেরা ব্যবহারের প্রয়োজন না থাকলেও তারা এ অনুমতি চায়। অ্যান্ড্রয়েডের একটি প্রাইভেসি সেটিংস ব্যবহার করে চাইলে এসব অ্যাপের ক্যামেরা ব্যবহারের অনুমতি বন্ধ রাখা যায়।

স্মার্টফোনের বিভিন্ন ফিচার ব্যবহারের জন্য অ্যাপের অনুমতি চাওয়ার যৌক্তিক কারণ থাকতে পারে। তবে কোনো অ্যাপকে ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে না চাইলে অ্যান্ড্রয়েড ফোনের প্রাইভেসি সেটিংস থেকে তা বন্ধ করা সম্ভব। এ জন্য প্রথমে ফোনের Settings থেকে Privacy এবং এরপর Permission Manager অপশনে যেতে হবে। সেখানে Camera নির্বাচন করলে কোন কোন অ্যাপ ক্যামেরা ব্যবহারের অনুমতি পেয়েছে, তা দেখা যাবে। ইচ্ছা অনুযায়ী সেখান থেকে অনুমতি চালু বা বন্ধ করা যাবে।

অ্যান্ড্রয়েডের এই বিল্ট-ইন ফিচারে অ্যাপগুলোকে দেওয়া বা না দেওয়া সব ধরনের প্রাইভেসি অনুমতির তথ্য দেখা যায়। যেমন জিপিএস ব্যবহারের মাধ্যমে পথ দেখানোর জন্য গুগল ম্যাপসের মতো নেভিগেশন অ্যাপ ব্যবহারকারীর অবস্থান জানার অনুমতি চাইতে পারে। আবার স্ন্যাপচ্যাট চালু করে ক্যামেরা ব্যবহারের চেষ্টা করলে অ্যাপটি ক্যামেরার অনুমতি চাইতে পারে।

অ্যাপকে ক্যামেরা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ:

স্মার্টফোনের মাধ্যমে নজরদারি ঠেকাতে অ্যাপের অনুমতি নিয়ন্ত্রণ করা জরুরি। ক্যামেরা, অবস্থান ও ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি চাওয়া অ্যাপগুলো অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা দিলেও কিছু ঝুঁকি রয়েছে। এসব তথ্য ব্যবহারের সুযোগ পেলে বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাপ নির্মাতা সেগুলো বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করতে পারে। যেমন স্মার্টফোনে কোনো বিষয় খোঁজার পরপরই একই বিষয়ে বিজ্ঞাপন দেখা যেতে পারে।

আবার কোনো অ্যাপকে ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে সেটি অন্যদের অপব্যবহারের সুযোগও তৈরি করতে পারে। হ্যাকাররা কোনো অ্যাপের নিরাপত্তাব্যবস্থায় দুর্বলতা খুঁজে পেলে সেটির মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরায় প্রবেশের চেষ্টা করতে পারে। এমনটা হলে হ্যাকাররা দূর থেকে ক্যামেরা চালু করে ব্যবহারকারীর ছবি বা আশপাশের দৃশ্যের ভিডিও ধারণ করতে পারে। এতে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করা হচ্ছে কি না, তা জানারও উপায় রয়েছে। ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহারের অনুমতি প্রয়োজন এমন কোনো অ্যাপ চালু করলে ফোনের পর্দার ওপরের ডান কোণে সবুজ রঙের একটি সংকেত দেখা যায়। সংকেতটির ওপর ট্যাপ করলে কোন অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করছে, তা জানা যাবে। কোনো অ্যাপকে এসব ফিচার ব্যবহারের অনুমতি দিতে না চাইলে Permissions অপশনে গিয়ে সেটি পরিবর্তন করা যাবে।

সূত্র: বিজিআর

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর