1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার

তথ্য - প্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

ছোট ভিডিওর গণ্ডি পেরিয়ে দীর্ঘ সময়ের অনুষ্ঠান, পডকাস্ট ও হাস্যরসাত্মক পরিবেশনা দেখার সুযোগ তৈরি করছে ইনস্টাগ্রাম। ‘ফিচারস’ নামে নতুন একটি ভিডিও সুবিধা পরীক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এতে নির্বাচিত নির্মাতারা সর্বোচ্চ ৯০ মিনিটের অনুভূমিক ভিডিও প্রকাশ করতে পারবেন। পাশাপাশি ছোট রিলস থেকে সরাসরি পূর্ণাঙ্গ ভিডিও দেখার সুযোগও থাকবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম প্রথমে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু নির্মাতার মধ্যে এ সুবিধার পরীক্ষা শুরু করেছে। এর আগে ব্রাজিলেও সীমিত পরিসরে পরীক্ষা চালানো হয়েছে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রে আরও বিপুলসংখ্যক নির্মাতাকে পরীক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে সবার জন্য সুবিধাটি চালুর নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়, নতুন সুবিধার মূল লক্ষ্য হলো, ব্যবহারকারীরা যেন ইনস্টাগ্রাম ছেড়ে অন্য কোনো প্ল্যাটফর্মে না গিয়েও দীর্ঘ ভিডিও দেখতে পারেন। কোনো পডকাস্ট, সাক্ষাৎকার বা হাস্যরসাত্মক অনুষ্ঠানের ছোট অংশ রিলসে দেখার পর সেখান থেকেই পুরো ভিডিওতে প্রবেশ করতে পারবেন তারা।

ইনস্টাগ্রামের পণ্যবিষয়ক প্রধান তেসা লায়ন্সের ব্যাখ্যা অনুযায়ী, নির্মাতারা তাঁদের দীর্ঘ ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট রিলস যুক্ত করতে পারবেন। ফলে ছোট ভিডিও দেখে আগ্রহী হওয়া দর্শক সহজেই পুরো অনুষ্ঠানটি দেখতে পারবেন। নতুন ভিডিওগুলো ব্যবহারকারীদের মূল ফিড ও এক্সপ্লোর বিভাগেও দেখানোর পরিকল্পনা রয়েছে।

নতুন এই উদ্যোগে অনুভূমিক বা চওড়া পর্দার ভিডিওকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে দীর্ঘ পডকাস্ট, পূর্ণাঙ্গ সাক্ষাৎকার ও বিশেষ পরিবেশনা দেখার অভিজ্ঞতা আরও সুবিধাজনক হতে পারে। মোবাইলের পাশাপাশি টেলিভিশনেও দীর্ঘ ভিডিও দেখার সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘ ভিডিওতে ইনস্টাগ্রামের এই সম্প্রসারণকে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে। এত দিন ইনস্টাগ্রাম মূলত ছোট ভিডিও ও সামাজিক যোগাযোগকেন্দ্রিক কনটেন্টের জন্য পরিচিত ছিল। নতুন উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখা এবং নির্মাতাদের জন্য নতুন দর্শক তৈরির সুযোগ বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।

এর আগে দীর্ঘ ভিডিওর জন্য ইনস্টাগ্রাম আইজিটিভি চালু করেছিল। তবে ২০২২ সালে সেই সেবা বন্ধ করে দেওয়া হয়। এবার আলাদা অ্যাপের পরিবর্তে মূল ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মেই দীর্ঘ ভিডিও দেখার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।

তবে ‘ফিচারস’ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সব ব্যবহারকারী কবে এটি পাবেন, নির্মাতাদের আয়ের সুযোগ কীভাবে নির্ধারিত হবে এবং চূড়ান্ত সংস্করণে কী কী সুবিধা থাকবে— এসব বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা আসেনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর