1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন আশ্রয়ের খোঁজে পরিযায়ী পাখি, তবুও কেন অনিরাপদ : ইমন ইসলাম স্মার্টফোনের ক্যামেরায় নজরদারি ঠেকাতে বদলে নিন এই সেটিংস স্যুপে এই একটি উপাদান মেশালেই উপকার পাবে মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক বাংলাদেশের জিহাদ পাকিস্তানি মন্ত্রীর তাজমহল সফরে সম্মতি ভারতের, দরগায় নিষেধ পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা বৈরী আবহাওয়া • আলু নিয়ে শঙ্কায় জয়পুরহাটের কৃষকরা সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট দূর না করে, প্রতি আসনে দুটি করে মডেল স্কুল নির্মাণের যৌক্তিকতা কী?

স্যুপে এই একটি উপাদান মেশালেই উপকার পাবে মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্র

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

পুষ্টিকর এক বাটি স্যুপে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান থাকতে পারে। বিভিন্ন ধরনের শাকসবজি, গোটা শস্য ও প্রোটিনের সমন্বয়ে তৈরি স্যুপ শরীরের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে। তবে কিছু উপাদান স্যুপের পুষ্টিগুণ আরও বাড়িয়ে দিতে পারে। এসব উপাদান শুধু পেট ভরানো বা শরীর গরম রাখতেই নয়, বরং স্বাস্থ্যের আরও নানা উপকার করে। মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রের সুস্থতার জন্য বিশেষভাবে উপকারী এমন একটি উপাদানের কথা জানিয়েছেন একজন নিবন্ধিত পুষ্টিবিদ। জেনে নেওয়া যাক, কেন নিয়মিত স্যুপে এই উপাদানটি রাখা উচিত।

মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রের সুস্থতায় স্যুপের সেরা উপাদান:

স্যুপের পুষ্টিগুণ বাড়াতে বিনস বা শিমের বিচি যোগ করতে পারেন। নিবন্ধিত পুষ্টিবিদ ও মুড ম্যাটারস ডায়েটেটিকসের প্রতিষ্ঠাতা জেনিফার প্যারট হ্যানেস বলেন, বিনস মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রের সুস্থতায় উপকারী। তিনি সপ্তাহের বেশির ভাগ দিন অন্তত একবার বিনস খাওয়ার পরামর্শ দেন।

স্যুপে পানি দিয়ে ধুয়ে সরাসরি বিনস মেশানো যায়। ঘন ও মসৃণ করতে চাইলে ব্লেন্ড করেও যোগ করা যায়। একবেলার জন্য আধা কাপ রান্না করা বিনস যথেষ্ট।

তবে শুকনা বিনস রান্নায় সতর্ক থাকতে হবে। আধা সেদ্ধ বিনস, বিশেষ করে রাজমা বা কিডনি বিনস, খেলে খাদ্যে বিষক্রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই চুলায় অন্তত ১০ থেকে ১৫ মিনিট ফুটিয়ে পুরোপুরি সেদ্ধ করতে হবে। রান্নার আগে সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে হজমের অস্বস্তিও কমতে পারে।

স্যুপের এই উপাদানটি কেন উপকারী?

বিনসে কত ধরনের পুষ্টি উপাদান রয়েছে, শুধু সেটিই গুরুত্বপূর্ণ নয়। এসব পুষ্টি শরীরের বিভিন্ন অঙ্গের জন্য কীভাবে কাজ করে, সেটিও বিবেচ্য। হ্যানেসের মতে, মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রের সুস্থতায় বিনস বিশেষভাবে উপকারী।

মস্তিষ্কের সুস্থতা:

মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্য নিয়মিত শক্তি ও পুষ্টি প্রয়োজন, যা বিনস থেকে পাওয়া যায়।

হ্যানেস বলেন, বিনসের জটিল শর্করা মস্তিষ্কে ধীরে ধীরে শক্তি জোগায়। এতে থাকা টাইরোসিন ও ট্রিপটোফ্যান ডোপামিন ও সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। এ ছাড়া আয়রন, ম্যাগনেশিয়াম ও বি ভিটামিন মস্তিষ্কে শক্তি উৎপাদন এবং এসব রাসায়নিক উপাদান তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখে।

হৃদযন্ত্রের সুস্থতা:

বিনস হৃদযন্ত্রের সুস্থতা ও রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা আঁশ রক্ত থেকে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমাতে সহায়তা করে।

হ্যানেস বলেন, বিনসে স্যাচুরেটেড ফ্যাট ছাড়াই প্রোটিন পাওয়া যায়। এর বি ভিটামিন রক্তে হোমোসিস্টিনের মাত্রা কমাতে সাহায্য করে। হোমোসিস্টিন বেশি হলে প্রদাহ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া বিনসের উদ্ভিজ্জ উপাদান প্রদাহ ও মানসিক চাপজনিত কোষের ক্ষতি কমাতেও ভূমিকা রাখে।

অন্ত্রের সুস্থতা:

বিনসে থাকা দ্রবণীয় ও অদ্রবণীয় আঁশ এবং রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখে।

হ্যানেস বলেন, অদ্রবণীয় আঁশ মল চলাচল স্বাভাবিক রাখে। অন্যদিকে দ্রবণীয় আঁশ ও রেজিস্ট্যান্ট স্টার্চ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। এসব ব্যাকটেরিয়া আঁশ ভেঙে শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড (এসসিএফএ) তৈরি করে। এটি অন্ত্রের প্রদাহ কমাতে, অভ্যন্তরীণ আবরণ শক্তিশালী করতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করতে পারে।

সূত্র: রিয়েল সিম্পল

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর