1. admin@businessdigestbd.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকায় নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া, লাগবে স্নাতক পাস পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন অফিসের কাজ-অনলাইন মিটিংয়ের জন্য ডেলের নতুন ৫ হেডসেট সাবান আবিষ্কারের আগে প্রাচীন যুগের মানুষ কী দিয়ে গোসল করতেন? পাহাড়, লেক আর মেঘের রাজ্যে ২ দিনের বান্দরবান ভ্রমণ মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশের মাহি, কত নম্বরে আছেন? জোহানেসবার্গ টেস্ট • চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা সহিংসতা করে ঢাকায় এসে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান • ডিএমপি যুক্তরাজ্যের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, থাইল্যান্ডে চিকিৎসাধীন

অফিসের কাজ-অনলাইন মিটিংয়ের জন্য ডেলের নতুন ৫ হেডসেট

তথ্য - প্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

অফিসের কাজ, অনলাইন মিটিং কিংবা দীর্ঘ সময় গান শোনার জন্য নতুন পাঁচটি হেডসেট বাজারে এনেছে ডেল। প্রো ৩, প্রো ৫ ও প্রো ৭ সিরিজের এসব হেডসেটে রয়েছে এআই প্রযুক্তির নয়েজ ক্যানসেলেশন, উন্নত অডিও এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। নতুন মডেলগুলোর দাম শুরু হয়েছে ৫ হাজার ১৪১ রুপি থেকে।

কর্মক্ষেত্রে হেডসেটের ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে বাড়ি থেকে অফিসের কাজ, ভিডিও কনফারেন্স এবং অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে ভালো মানের মাইক্রোফোন ও শব্দ নিয়ন্ত্রণের সুবিধা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যবহারকারীদের এই চাহিদার কথা মাথায় রেখে ভারতের বাজারে পাঁচটি নতুন হেডসেট এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল। নতুন মডেলগুলো হলো প্রো ৩ ওয়্যার্ড, প্রো ৩ ওয়্যারলেস এএনসি, প্রো ৫ ওয়্যারড এএনসি, প্রো ৫ ওয়্যারলেস এএনসি এবং প্রো ৭ ওয়্যারলেস এএনসি।

অন্যদিকে প্রো ৭ ওয়্যারলেস এএনসি বাজারে আসবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। তবে এই মডেলের দাম এখনো প্রকাশ করেনি ডেল। প্রো ৩ সিরিজের দুই মডেলেই রয়েছে ২৮ মিলিমিটারের অডিও ড্রাইভার এবং এআই প্রযুক্তির মাইক্রোফোন নয়েজ ক্যানসেলেশন। তারযুক্ত মডেলটি ইউএসবি টাইপ-সি সংযোগে ব্যবহার করা যাবে। এতে রয়েছে ২ মিটার লম্বা কেবল ও ইউএসবি টাইপ-এ অ্যাডাপ্টার। ওয়্যারলেস মডেলে রয়েছে ব্লুটুথ ৬.০ এবং অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন। একবার চার্জে এটি সর্বোচ্চ ৭৫ ঘণ্টা চলতে পারে।

প্রো ৫ সিরিজে রয়েছে আরও বড় ৪০ মিলিমিটারের ড্রাইভার। তারযুক্ত মডেলে পাঁচটি মাইক্রোফোন এবং হাইব্রিড অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন রয়েছে। ওয়্যারলেস মডেলে ব্যবহার করা হয়েছে অ্যাডাপটিভ এএনসি প্রযুক্তি। একবার চার্জে এটি সর্বোচ্চ ৯৫ ঘণ্টা চলতে পারে। ১৫ মিনিট চার্জ দিলেই পাওয়া যাবে ২৫ ঘণ্টা ব্যবহারের সুবিধা।

নতুন সিরিজের সবচেয়ে উন্নত মডেল প্রো ৭ ওয়্যারলেস এএনসি। এতে রয়েছে ১০টি মাইক্রোফোন, যা এআই প্রযুক্তির সাহায্যে কলের সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমাতে সাহায্য করবে। রয়েছে ৪০ মিলিমিটারের ড্রাইভার, ব্লুটুথ ৬.০ এবং ৩.৫ মিলিমিটারের অডিও ইনপুট।

এই হেডসেটে এএনসি বন্ধ রাখলে সর্বোচ্চ ১১৫ ঘণ্টা এবং চালু রাখলে ৮৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি ডেলের। মাত্র ১৫ মিনিট চার্জে পাওয়া যাবে ২০ ঘণ্টার ব্যবহার। তিনটি সিরিজের হেডসেটেই রয়েছে মেমোরি ফোম ইয়ার কুশন। পাশাপাশি নতুন মডেলগুলো মাইক্রোসফট টিমস ও জুম ব্যবহারের জন্যও সার্টিফায়েড।

ডেলের নতুন হেডসেটগুলোর দাম মডেলভেদে আলাদা। ভারতে প্রো ৩ ওয়্যার্ড-এর দাম ৫ হাজার ১৪১ রুপি এবং প্রো ৩ ওয়্যারলেস এএনসি-এর দাম ১০ হাজার ৮৮৮ রুপি। অন্যদিকে প্রো ৫ ওয়্যার্ড এএনসি কিনতে খরচ হবে ৮ হাজার ৮২৭ রুপি। প্রো ৫ ওয়্যারলেস এএনসি-এর দাম ১৪ হাজার ৪২৭ রুপি। এই চারটি মডেল এরই মধ্যে ভারতের বাজারে বিক্রি শুরু হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর