1. admin@businessdigestbd.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

তথ্য - প্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্মার্টওয়াচের বাজারে নতুন মডেল নিয়ে হাজির হয়েছে ভিভো। লঞ্চ হয়েছে ভিভো ওয়াচ জিটি ২। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি এই স্মার্টওয়াচে রয়েছে বড় অ্যামোলেড ডিসপ্লে, স্বাস্থ্য পর্যবেক্ষণের নানা সুবিধা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। সংস্থার দাবি, একবার চার্জ দিলেই ঘড়িটি সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

ভিভো ওয়াচ জিটি ২-তে রয়েছে ২.০৭ ইঞ্চির ২.৫ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এর রেজল্যুশন ৪৩২×৫১৪ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ২ হাজার ৪০০ নিট। ফলে উজ্জ্বল আলোতেও স্ক্রিনের তথ্য দেখতে সুবিধা হবে। এর বেজেলও বেশ পাতলা, মাত্র ১.৮ মিলিমিটার।

স্মার্টওয়াচটি চলবে ভিভোর নিজস্ব ব্লুওএস ৩.০ অপারেটিং সিস্টেমে। অ্যালুমিনিয়ামের তৈরি এর বডিতে রয়েছে হার্ট রেট ও রক্তে অক্সিজেনের মাত্রা মাপার সেন্সর। পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন ১০০টিরও বেশি স্পোর্টস মোড। ফলে হাঁটা, দৌড়ানোসহ বিভিন্ন শরীরচর্চার হিসাব রাখতে পারবেন।

এতে রয়েছে ব্লুটুথ ৫.৪, এনএফসি ও জিপিএস সংযোগের সুবিধা। পাশাপাশি গ্লোনাস, গ্যালিলিও এবং বেইডো সাপোর্টও রয়েছে। জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য থাকছে SOS Assist ফিচার। ঘড়িটিতে ২ATM ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে।

ভিভো ওয়াচ জিটি ২-এর অন্যতম আকর্ষণ এর ব্যাটারি। সংস্থার দাবি, সাধারণ ব্যবহারে একবার চার্জে ১৪ দিন পর্যন্ত চলবে এটি। সব সময় ডিসপ্লে চালু রাখলে (AOD) ব্যাটারি চলবে ১২ দিন। আর বিশেষ ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

ভারতের বাজারে ভিভো ওয়াচ জিটি ২-এর দাম রাখা হয়েছে ১৪ হাজার ৯৯৯ রুপি। দুটি রঙে পাওয়া যাচ্ছে স্মার্টওয়াচটি অবসিডিয়ান ব্ল্যাক এবং স্টেলার হোয়াইট। অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভোর নিজস্ব অনলাইন স্টোর এবং বিভিন্ন খুচরা বিপণিতে কেনা যাবে এই স্মার্টওয়াচ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর