1. admin@businessdigestbd.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আফ্রিকা কাপ অব নেশন্স • ফাইনাল জয়ের ১০ মাস পর সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা আদালতের পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক রংপুরে ০৪ খুন • ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত স্যামসাংয়ের নতুন আপডেটে ক্যামেরা ও নিরাপত্তায় যেসব পরিবর্তন প্রোটিন পেতে স্যান্ডউইচে রাখতে পারেন যেসব উপাদান ভালো ভ্রমণসঙ্গীর যেসব গুণ থাকা জরুরি গানের আসরে বাউল শাহ আলম সরকারকে মারধর, যা বললেন চন্দ্রা সরকার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন : চিফ প্রসিকিউটর রয়টার্সের প্রতিবেদন • ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

স্যামসাংয়ের নতুন আপডেটে ক্যামেরা ও নিরাপত্তায় যেসব পরিবর্তন

তথ্য - প্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

স্যামসাংয়ের দীর্ঘদিনের নিয়ম ভেঙে এবার একসঙ্গে ছয়টি দেশে উন্মুক্ত হয়েছে ওয়ান ইউআই ৯.৫-এর বেটা সংস্করণ। এত দিন ধাপে ধাপে বিভিন্ন দেশে বেটা সফটওয়্যার ব্যবহারের সুযোগ দিলেও এবার সেই প্রথা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। নতুন সংস্করণে ক্যামেরা, নিরাপত্তা, গোপনীয়তা ও স্যামসাং হেলথে বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত হয়েছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া ও পোল্যান্ডের ব্যবহারকারীরা এখন গ্যালাক্সি এস২৬ সিরিজের স্মার্টফোনে ওয়ান ইউআইয়ের বেটা সংস্করণ ব্যবহার করতে পারবেন।

ফোনে স্যামসাং মেম্বার্স অ্যাপ ইনস্টল করা থাকলে বেটা প্রোগ্রামে নিবন্ধন করা বেশ সহজ। তবে ব্যবহারকারীদের মনে রাখতে হবে, বেটা সফটওয়্যার পরীক্ষামূলক পর্যায়ে থাকে। এতে গ্যালাক্সি ফোনে যুক্ত হতে যাওয়া নতুন সুবিধাগুলো আগে ব্যবহারের সুযোগ মিললেও কিছু ঝুঁকিও রয়েছে।

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ওয়ান ইউআই ৯.৫-এ ক্যামেরা, স্যামসাং হেলথ, অ্যাকসেসিবিলিটি, গোপনীয়তা ও অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে। গ্যালাক্সি এস২৬ আলট্রা ব্যবহারকারীদের জন্যও রয়েছে সুখবর। আপডেটটিতে প্রাইভেসি ডিসপ্লের একটি বড় সমস্যার সমাধান করা হয়েছে। তবে যারা ওয়ান ইউআই ৯.৫-এর বেটা সংস্করণ ব্যবহার করতে চান না, তাদের ২০২৭ সালের শুরুর দিকে এর আনুষ্ঠানিক সংস্করণ উন্মুক্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

ওয়ান ইউআই ৯.০-তে স্যামসাং গ্যালাক্সি ফোনের জন্য বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছিল। তবে ওয়ান ইউআই ৯.৫-এ আরও বেশি সুবিধা আসছে। এর মধ্যে রয়েছে ক্যামেরার জন্য নতুন এনহ্যান্সড প্রো ও প্রো ভিডিও মোড। এগুলোতে নতুন নিয়ন্ত্রণব্যবস্থা ও প্রিসেট যুক্ত হয়েছে।

এ ছাড়া স্যামসাং হেলথ অ্যাপে ‘মাইন্ডফুল নোট’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অনুভূতি লিখে রাখতে পারবেন। গ্যালাক্সি ফোনে বায়োমেট্রিক যাচাইকরণ বা স্ক্রিন লক ব্যবহার করে আলাদা অ্যাপ লক করার সুবিধাও যুক্ত হয়েছে। অন্যদিকে, অ্যাকসেসিবিলিটি সুবিধা ব্যবহারকারীরা বিভিন্ন টুল ব্যবহারের জন্য ভাসমান শর্টকাট পাবেন।

প্রয়োজনীয় শর্ত পূরণ করলে আগ্রহীরা এখনই ওয়ান ইউআই ৯.৫-এর বেটা সংস্করণ ব্যবহার করে দেখতে পারেন।

সূত্র: বিজিআর

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর