1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী পাকিস্তানি কেনু জাতের কমলা এখন মাগুরায়, চারাও আছে ৩০ হাজার ২০২৯ সালের মধ্যে বন্ধ হচ্ছে টু জি, সচল থাকবে কি বাটন ফোন? সকালে না রাতে, কখন ডিম খাওয়ার সঠিক সময় জানেন? ৪০০ বছরের যুগলবন্দি বট-পাকুড়, রহস্যের মাঝেও পর্যটনের হাতছানি দুই যুগের অভিনয়জীবন, অবশেষে কেন সিনেমায় সুমাইয়া শিমু? মাঠের মধ্যে একসঙ্গে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা পাসপোর্ট কেড়ে নেওয়া, বেতন বন্ধ • পর্তুগালে শোষণের শিকার বাংলাদেশিরা এশিয়াওয়ান ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার

পাকিস্তানি কেনু জাতের কমলা এখন মাগুরায়, চারাও আছে ৩০ হাজার

কৃষি ও প্রকৃতি ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

মাগুরায় প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে পাকিস্তানের কেনু জাতের কমলা। মাত্র একটি চারা গাছ থেকে শুরু হয় বাগানটি। সেই গাছ থেকে কলমের মাধ্যমে ২৬০টি চারা তৈরি করেন। সব মিলিয়ে দেড় বিঘা জমিতে কমলার বাগান করে সফল হয়েছেন হারুন অর রশিদ।

মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নের রামনগর নতুন পাড়া গ্রামের এই উদ্যোক্তার বাগানে প্রতিটি গাছে শোভা পাচ্ছে হলুদ হলুদ কমলা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সবুজ পাতার আড়ালে দোল খাচ্ছে কমলাগুলো। বাগান দেখতে এরই মধ্যে দূর-দূরান্ত থেকে নানা ধরনের মানুষ ভিড় করছেন। পাকিস্তানি কেনু জাতের পাশাপাশি তিনি চাষ করছেন চায়না জাতের কমলাও।

সরেজমিনে দেখা যায়, ৮-১০ জন শ্রমিক কমলার চারা উৎপাদনে কাজ করছেন। এখন তার নার্সারিতে এই জাতের চারা প্রায় ৩০ হাজারের বেশি। প্রতিটি চারা ২০০ টাকা করে বিক্রি করছেন। উদ্যোক্তা হারুন অর রশিদ জানান, ২০২২ সালে ভারত থেকে একটি চারা সংগ্রহ করে নিজের নার্সারিতে নিয়ে আসেন। পরে সেই গাছ থেকে কলম পদ্ধতিতে তৈরি করেন ২ শতাধিক চারা গাছ।

এরপর দেড় বিঘা জমিতে রোপণ করেন সেই চারা। রোপণের পরপরই সার, ওষুধ ও গাছের পরিচর্যা বাড়ান। কমলা চাষে জৈব সারের পাশাপাশি ছত্রাকনাশক ও মাকড়নাশক সার বেশি ব্যবহার করতে হয়। তাহলে ফলন ভালো হয়। ২০২৫ সালের নভেম্বর মাসে প্রতিটি গাছে কমলা আসতে শুরু করে। ধীরে ধীরে সবুজ কমলা হলুদ রং ধারণ করে। প্রতিটি কমলা গাছের ফলন দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন বাগানে। কম পরিশ্রমে চলতি বছর বাগান থেকে ২-৩ লাখ টাকা উপার্জন করেন হারুন।

তিনি জানান, চলতি মৌসুমে তার বাগানে ১০ জন শ্রমিক কাজ করছেন। তিনি কমলার চারা থেকে প্রায় ৩০ হাজার চারা উৎপাদন করতে পেরেছেন। তিনি চান তার কমলার চাষ মাগুরা জেলায় ছড়িয়ে যাক। তার দেখাদেখি অনেকেই নিজ এলাকায় এ চাষে আগ্রহী হচ্ছেন। বর্তমানে তার বাগান থেকে স্থানীয় বেপারিরা পাইকারি ৪০০-৫০০ টাকা কেজিদরে কমলা কিনে নিচ্ছেন।

হারুন অর রশিদ বলেন, ‘আগামী বছর মাগুরার বাজার ছাড়িয়ে আমার কমলা পার্শ্ববর্তী জেলায়ও যাবে। চাষ বাড়াতে আমি ১০ বিঘা জমি প্রস্তুত করেছি। এ মৌসুমে আরও ২-৩টি বাগান করবো বলে ভাবছি। এ চাষে কৃষি বিভাগ আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে। প্রতিটি কমলা ২০০ থেকে ৩৫০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি চায়না জাতের ছোট কমলা খেতে সুস্বাদু ও মিষ্টি। ১২ মাস ধরে এ কমলা চাষ করা যায়। তবে নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত কমলার চারা রোপণ করার উপযুক্ত সময়।’

মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী বলেন, ‘মাগুরার মাটি কমলা চাষের জন্য উপযোগী। হারুন অর রশিদ পাকিস্তানি কেনু জাত ও চায়না জাতের কমলা চাষ করে আলোচিত হয়েছেন। কৃষি বিভাগ থেকে তাকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিচ্ছি। তিনি ছাড়াও কমলা চাষে অনেকে আগ্রহী হচ্ছেন। আমরা চাই, এ কমলা চাষ মাগুরায় বিস্তার লাভ করুক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর