1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী পাকিস্তানি কেনু জাতের কমলা এখন মাগুরায়, চারাও আছে ৩০ হাজার ২০২৯ সালের মধ্যে বন্ধ হচ্ছে টু জি, সচল থাকবে কি বাটন ফোন? সকালে না রাতে, কখন ডিম খাওয়ার সঠিক সময় জানেন? ৪০০ বছরের যুগলবন্দি বট-পাকুড়, রহস্যের মাঝেও পর্যটনের হাতছানি দুই যুগের অভিনয়জীবন, অবশেষে কেন সিনেমায় সুমাইয়া শিমু? মাঠের মধ্যে একসঙ্গে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা পাসপোর্ট কেড়ে নেওয়া, বেতন বন্ধ • পর্তুগালে শোষণের শিকার বাংলাদেশিরা এশিয়াওয়ান ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার

এশিয়াওয়ান ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার

প্রবাস ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

কূটনীতিতে আজীবন অবদান এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘এশিয়াওয়ান ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লন্ডনের ন্যাশনাল লিবারেল ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন অধ্যাপক লর্ড সিং অব সোলিহুল।

এ সময় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের সদস্য, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণকালে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থার প্রতি তার দৃঢ় আস্থার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কূটনীতিকে সাধারণ মানুষের জীবনের সঙ্গে অর্থবহভাবে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে বাংলাদেশের তরুণ ও সৃজনশীল জনশক্তির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

কূটনীতিতে দীর্ঘদিনের অবদান, বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পরিসরে পারস্পরিক সহযোগিতা জোরদারে ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর