1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেস্টে আগ্রহ ফেরার কৃতিত্ব বাংলাদেশের পারফরম্যান্সকে দিলেন সিমন্স সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইমো হ্যাক করে টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ৩ বরিশালে ৩ কোটি ১৮ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করলো পপুলার লাইফ সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন আশ্রয়ের খোঁজে পরিযায়ী পাখি, তবুও কেন অনিরাপদ : ইমন ইসলাম স্মার্টফোনের ক্যামেরায় নজরদারি ঠেকাতে বদলে নিন এই সেটিংস স্যুপে এই একটি উপাদান মেশালেই উপকার পাবে মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক বাংলাদেশের জিহাদ

ইমো হ্যাক করে টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ |
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশের এক ব্যক্তির মেসেজিং অ্যাপ ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নাটোর জেলার লালপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- নাটোর জেলার লালপুর থানার নাগশোষা গ্রামের আজমত সরদারের ছেলে রাজীব সরদার (২৬), একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে সজল আহমেদ (২৩) ও মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে শিপন আলী (২৭)।

ওসি ইমাম জাফর বলেন, গ্রেফতাররা বিভিন্ন ব্যক্তির ইমো আইডি হ্যাক করার মাধ্যমে প্রতারণা করে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এ ঘটনায় এক ভুক্তভোগী গত ২ সেপ্টেম্বর থানায় একটি মামলা করেছিল। সেই মামলার প্রেক্ষিতে নাটোর জেলার লালপুর থানা এলাকায় শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা।

ওসি আরও বলেন, আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এমন প্রতারণায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর