1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বৈরি আবহাওয়ার কারণে আজ সেন্টমার্টিন যাবে না কোনো জাহাজ

জেলা প্রতিনিধি | কক্সবাজার |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

ঘূর্ণিঝড় ‌আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনো জাহাজ ছেড়ে যাবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন।

তবে, আগে থেকে এদিনের টিকিট কেটে রাখা পর্যটকরা আবহাওয়া স্বাভাবিক হলে সেই টিকিটে ফের যাত্রা করতে পারবেন। আর সময়ের কারণে কারও পরবর্তী যাত্রা সম্ভব না হলে টিকিটের সমূদয় টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম তাসনীম জাহান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে ফের জাহাজ চলাচল শুরু হবে। এছাড়াও সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে। এ সময় তাদের দেখভাল করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সেন্টমার্টিনে চলাচল করা জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন বলেন, হঠাৎ আবহাওয়া বৈরি হয়েছে। সমুদ্রে সংকেত চলায় সাগর উত্তাল রয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সেন্টমার্টিন যেতে যেসব পর্যটক জাহাজের টিকিট কিনেছেন তারা সবাই আবহাওয়া পরিস্থিতি ভালো হলে সেই টিকিটেই সেন্টমার্টিন যেতে পারবেন। যদি যেতে না চান, তবে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে।

এদিকে, ঘূর্ণিঝড় ‌আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ২ নং সংকেত নামিয়ে ৩নং সংকেত দেখাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সাগরে সব ধরনে নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচল করছে পাঁচটি পর্যটকবাহী জাহাজ। এবার দৈনিক সাড়ে তিন হাজার পর্যটক সেন্টমার্টিন যাওয়ার এবং নির্ধারিত সময় পর্যন্ত দ্বীপে রাত যাপনের সুযোগ পাচ্ছেন। তবে, আগের মতো জীববৈচিত্র্য রক্ষায় নির্ধারিত কিছু নিয়ম মানতে হবে পর্যটকদের।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর