1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুক একটাই চরিত্র, এরা সন্ত্রাসী • সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

দেশব্যাপী নাশকতা ও বাসে আগুনের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি নাশকতাকারীদের আশ্রয়দাতাদেরও সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই এই সন্ত্রাসী গোষ্ঠীর বিষদাঁত এ দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র— এরা সন্ত্রাসী।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির যে কোনো পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।  

আওয়ামী লীগের নাশকতা ও প্রবাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যক্তিদের ওপর হামলার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এত মানুষ হত্যা ও নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র— এরা সন্ত্রাসী। এরা কোনো রাজনৈতিক দল নয়, এরা একটি সন্ত্রাসী গোষ্ঠী।

যারা এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশ অস্থিতিশীল করতে চায়, তাদের স্বাধীনতাবিরোধী মনোভাব উন্মোচিত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর