1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন : ন্যান্সি

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক ও রাজনৈতিক বিষয়েও নিজের মতামত প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে সরাসরি কড়া বার্তা দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’

সোমবার (১৬ নভেম্বর) দেওয়া এই স্ট্যাটাসে কাউকে সরাসরি নাম উল্লেখ করেননি গায়িকা। ‘ক্ষমতা আর পাবেন না আপা’ মন্তব্যের মাধ্যমে কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন, তাও স্পষ্ট করেননি তিনি। ফলে তার বক্তব্যের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

অনেকেই মনে করছেন বিএনপির সমর্থক এই গায়িকা স্ট্যাটাসটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করেই লিখেছেন।

এর আগে বিভিন্ন সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে মতামত জানিয়ে আলোচনায় এসেছেন ন্যান্সি। বিশেষ করে রাজনৈতিক অবস্থান ও সমসাময়িক ঘটনা নিয়ে তার বক্তব্য অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি করে।

এবারের স্ট্যাটাসেও সংক্ষিপ্ত অথচ কড়া ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন এই সংগীতশিল্পী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর