1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

মেয়েকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল শিক্ষিকার, চালক আটক

জেলা প্রতিনিধি | বরগুনা |
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে ইট-বালু বহনকারী টমটমের চাকায় পিষ্ট হয়ে মোসা. আসমা বেগম (৩৫) নামে এক শিক্ষিকা নিহত হন। এ ঘটনায় জাহিদ নামের এক টমটম চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম উপজেলার গুদিঘাটা এলাকার মো. মন্নান মিয়ার মেয়ে। তিনি ডৌয়াতলা এলাকার গাজী প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোটো মেয়েকে কোলে নিয়ে বামনা-পাথরঘাটা সড়ক পার হচ্ছিলেন আসমা বেগম। এ সময় দ্রুতগতিতে আসা ইট-বালুবাহী একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে মেয়েসহ সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই টমটমের চাকায় পিষ্ট হন আসমা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার মেয়ের কী অবস্থা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে শিক্ষিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভসহ ঘাতক টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। এ সময় চালক জাহিদকে আটকে রেখে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং টমটম চালক জাহিদকে আটক করে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জাগো নিউজকে বলেন, পুলিশ চালককে আটক করেছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত আসমা স্কুলশিক্ষক হওয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর