1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মা-বাবা আহত একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন : জামায়াত আমিরকে রাশেদ কয়েদির পেটে অস্ত্রোপচার, মিললো অর্ধশত গ্যাস লাইটার-নেইল কাটার সাফ চ্যাম্পিয়নশিপ • লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো হামজা-ফারহানের বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ • শ্রীলঙ্কার বিপক্ষে ৮ মিনিটেই এগিয়ে গেলো বাংলাদেশ সুন্দরবনে পর্যটকের নিরাপত্তা ও মানুষের জীবিকায় রাষ্ট্রের করণীয় : মো. মামুন হাসান রেহমান সাকিব গাইলেন ‘তুমি কাছে থাকলে’ সাফ চ্যাম্পিয়নশিপ • দেখে নিন মালদ্বীপ-ভারত দুই দলের একাদশ যুদ্ধ থামার ইঙ্গিত, তবু জ্বলছে একের পর এক ট্যাংকার বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাকের চাপায় প্রাণ গেল চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমানের

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান সৌরভ (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা রিয়া খাতুন নামে এক নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে রিয়া খাতুনকে ঝিনাইদহে পৌঁছে দিতে যাচ্ছিলেন সৌরভ। পথে হলিধানি বাজার এলাকায় একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজন সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত রিয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্পিড ব্রেকারের আগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সৌরভ গুরুতর আহত হন। তার একটি হাত ভেঙে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা এক নারীও আহত হয়েছেন। ওই নারী নিহত সৌরভের আত্মীয় বলে জানা গেছে।

সার্জেন্ট তানভীর হাসান আরও জানান, দুর্ঘটনার ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সৌরভের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর