1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী পাকিস্তানি কেনু জাতের কমলা এখন মাগুরায়, চারাও আছে ৩০ হাজার ২০২৯ সালের মধ্যে বন্ধ হচ্ছে টু জি, সচল থাকবে কি বাটন ফোন? সকালে না রাতে, কখন ডিম খাওয়ার সঠিক সময় জানেন? ৪০০ বছরের যুগলবন্দি বট-পাকুড়, রহস্যের মাঝেও পর্যটনের হাতছানি দুই যুগের অভিনয়জীবন, অবশেষে কেন সিনেমায় সুমাইয়া শিমু? মাঠের মধ্যে একসঙ্গে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা পাসপোর্ট কেড়ে নেওয়া, বেতন বন্ধ • পর্তুগালে শোষণের শিকার বাংলাদেশিরা এশিয়াওয়ান ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার

মাঠের মধ্যে একসঙ্গে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ক্রিকেট মাঠে দুই দল প্রতিদ্বন্দ্বী। জয়ের লড়াইয়ে কেউ কাউকে একচুল ছাড় দিতে রাজি নয়। কিন্তু মাঠের বাইরের দৃশ্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ক্রিকেটাররা।

কাতারের রাজধানী দোহায় শুক্রবারের জুমার নামাজ আদায় করতে দুই দলের মুসলিম ক্রিকেটার ও কর্মকর্তারা দাঁড়িয়েছিলেন একই কাতারে।

এসিসি মেনস রাইজিং স্টার্স এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালের আগে দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায় এই হৃদয়ছোঁয়া দৃশ্য।

সেই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে প্রশংসাও পেয়েছে দুই দলের খেলোয়াড়দের এই উদ্যোগ। অনেকেই খেলাধুলার ঊর্ধ্বে মানবিক মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন ঘটনাটিকে।

তবে মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে পাকিস্তান ‘এ’ দলের। বাংলাদেশ ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। আগামী ২৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’।

সূত্র: উর্দু পয়েন্ট

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর