1. admin@businessdigestbd.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আফ্রিকা কাপ অব নেশন্স • ফাইনাল জয়ের ১০ মাস পর সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা আদালতের পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক রংপুরে ০৪ খুন • ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত স্যামসাংয়ের নতুন আপডেটে ক্যামেরা ও নিরাপত্তায় যেসব পরিবর্তন প্রোটিন পেতে স্যান্ডউইচে রাখতে পারেন যেসব উপাদান ভালো ভ্রমণসঙ্গীর যেসব গুণ থাকা জরুরি গানের আসরে বাউল শাহ আলম সরকারকে মারধর, যা বললেন চন্দ্রা সরকার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন : চিফ প্রসিকিউটর রয়টার্সের প্রতিবেদন • ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে। এদিন সকালে কারাগার থেকে গ্রেফতার এক জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। 

এর আগে গত ২৫ অক্টোবর মামলার শুনানি শেষে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামি ধনঞ্জয় কুমার দাসের পক্ষে রাষ্ট্রীয় খরচে (স্টেট ডিফেন্স) আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। ওই দিন মামলার অপর আসামি জাহাংগীর আলম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে এ মামলা করা হয়। তাদের বিরুদ্ধে আন্দোলন দমনে সংঘটিত অপরাধে সংশ্লিষ্টতা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের অভিযোগ আনা হয়েছে।

গত ২৭ আগস্ট ট্রাইব্যুনাল-২ দুই আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক থাকায় ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও সন্ধান পায়নি। এ কারণে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সম্ভব হয়নি উল্লেখ করে ট্রাইব্যুনালে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করা হয়। পরে পলাতক আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।

শুনানিতে দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করলে মামলার সাক্ষ্যগ্রহণসহ পরবর্তী বিচারিক কার্যক্রম শুরুর পথ খুলবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর