1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করলেন গাদি পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড, এবার কিভাবে যথাসময়ে বই ছাপানো সম্ভব হলো? মিরসরাই-সীতাকুণ্ডে পর্যটনশিল্পে অপার সম্ভাবনা, হতে পারে পর্যটনের হাব মশাল মিছিল শেষে ফেরার পথে আটক নিষিদ্ধ সংগঠনের ১৫ নেতাকর্মী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ ডিবির অভিযোগ • আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা ছিলেন সাঈদ খোকন সব মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি জানতে চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি

গুম-খুনের অভিযোগ • জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন ও শতাধিক মানুষ হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল রোববার (২৯ নভেম্বর)। 

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষের যুক্তিতর্কের জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে এসব হত্যাকাণ্ডের ভয়াবহতা তুলে ধরে আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। এবার আত্মপক্ষ সমর্থনে নিজেদের বক্তব্য তুলে ধরবে আসামিপক্ষ।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে সশরীরে উপস্থিত না থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

যুক্তিতর্কে জিয়াউল আহসানের অপরাধকে ‘সমুদ্রসমান’ বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এত মানুষের রক্তপাত, প্রাণহানি এবং পরিবার-স্বজনের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ডও অতি সামান্য। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও বিচারব্যবস্থার সীমাবদ্ধতার কারণে তাকে একবারের বেশি সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব নয়। তাই আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, তা প্রয়োগের জন্য ট্রাইব্যুনালের প্রতি আবেদন জানান তিনি।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে জিয়াউল আহসানকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করার আবেদন জানানো হয়। তাকে নৃশংস খুনি, ঘৃণ্য বিশ্বাসঘাতক ও জঘন্য সিরিয়াল কিলার হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ চান তারা।

মামলায় প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগে মোট ১০৩ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রথম অভিযোগে রয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা।

দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়। তৃতীয় অভিযোগে একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলাসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলার বিচারিক কার্যক্রমে গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যের সুযোগ দেওয়া হয়। গত ২২ নভেম্বর আসামিপক্ষের সাফাই সাক্ষী হিসেবে আইনজীবী তাসলিমা জাহান পপি সাক্ষ্য দেন। এ সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন। জবানবন্দি শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই দিন তার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে ২৩ ডিসেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

রোববার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম আরও এক ধাপ এগোবে। উভয় পক্ষের যুক্তিতর্ক ও বক্তব্য বিবেচনা করে পরবর্তী সময়ে মামলার রায় দেবেন ট্রাইব্যুনাল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর