1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভ্রমণপিপাসুদের কাছে নতুন আকর্ষণ, কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক : ২৪১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ভাগিনা শিপনের ৩ দিনের রিমান্ড ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ১০ জানুয়ারি সেঞ্চুরিয়ন টেস্ট • ৪০৩ রান পিছিয়ে থেকে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা আফ্রিকা কাপ অব নেশন্স • ফাইনাল জয়ের ১০ মাস পর সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা আদালতের

শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ভাগিনা শিপনের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০০ কোটি টাকার মালিক হিসেবে আলোচিত সাবেক পিয়ন জাহাঙ্গীরের ভাগিনা মাসুদুর রহমান শিপনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি শিপনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, বৃহত্তর নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শিপন নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি। তিনি শেখ হাসিনার ৪০০ কোটি টাকার মালিক হিসেবে আলোচিত সাবেক পিয়ন জাহাঙ্গীরের ভাগিনা।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ী বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে শিপনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

তুরাগ থানায় করা মামলাটি ২০২৫ সালের ২২ অক্টোবরের। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়।

মামলার এজাহারের বরাতে রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ২১ অক্টোবর উত্তরার ১৫ নম্বর সেক্টরে সেন্টার মেট্রোস্টেশনের নিচে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছেন বলে গোপন তথ্য পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুজনকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে শিপনের সংশ্লিষ্টতার তথ্য ও সাক্ষ্যপ্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট এবং বড় ধরনের অঘটন ঘটানোর পরিকল্পনায় যুক্ত ছিলেন শিপন। ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় অংশ নিয়েছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে পুলিশ আরও বলেছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও সংগঠকদের শনাক্ত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের পরিচয় এবং ঘটনার সঙ্গে তাঁদের ভূমিকা নির্ধারণ করা প্রয়োজন। এ ছাড়া শিপনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের যোগাযোগ ও পারস্পরিক যোগসাজশের বিষয়েও তথ্য সংগ্রহ করতে চায় পুলিশ।

পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি সিডিএমএস যাচাই করে শিপনের বিরুদ্ধে আরও তিনটি মামলার তথ্য পাওয়ার কথা রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নোয়াখালীর চাটখিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি, ঢাকার উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি এবং ডেমরা থানায় দণ্ডবিধির ৩৬৪, ২০১ ও ৩৪ ধারায় একটি মামলা রয়েছে।

এসব মামলার সঙ্গে তুরাগ থানার মামলার কোনো যোগসূত্র বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও যাচাই করতে চায় পুলিশ।

শিপন নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর