1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভ্রমণপিপাসুদের কাছে নতুন আকর্ষণ, কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক : ২৪১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ভাগিনা শিপনের ৩ দিনের রিমান্ড ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ১০ জানুয়ারি সেঞ্চুরিয়ন টেস্ট • ৪০৩ রান পিছিয়ে থেকে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা আফ্রিকা কাপ অব নেশন্স • ফাইনাল জয়ের ১০ মাস পর সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা আদালতের

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড গতকাল রাত আড়াইটার পর এ সিদ্ধান্ত নেয়।

বোর্ডের এক সদস্য জানান, শ্রমিক পক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে মালিক পক্ষ রাজি হচ্ছিল না। পরে বিষয়টি ভোটাভুটিতে যায়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারটি ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজারে। ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

এর আগে গতকাল দুপুরে ঢাকার সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। আলোচনার বিষয়বস্তু ছিল গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের জমা দেয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং এ শিল্পে নিয়োজিতদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশমালা প্রণয়ন। গতকাল বৈঠকের বিরতিতে বিকাল সাড়ে ৪টার দিকে আজাদ সুবহানী বলেন, ‘নিম্নতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষের ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাবে মালিক পক্ষ ওই গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা বলেছিল। সব শেষ প্রস্তাব এসেছে ১৫ হাজার ৭০০ টাকা।

বৈঠকের বিরতিতে এসে সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২০২৩ সালের যেটি এখন পর্যন্ত বিদ্যমান আছে, গ্রেড ওয়ানে নিম্নতম মজুরি ছিল ১৫ হাজার ৫৩৫ টাকা, গ্রেড টুতে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা, গ্রেড থ্রিতে ছিল ১৩ হাজার ৫৫০ টাকা এবং গ্রেড ফোরে ১২ হাজার ৫০০ টাকা। গ্রেড ওয়ানে অর্থাৎ যেটি এখন পর্যন্ত ১৫ হাজার ৫৩৫ টাকা বলবৎ আছে, সেটিতে শ্রমিক পক্ষ প্রথম প্রস্তাব দিয়েছিল ৪৮ হাজার টাকা এবং মালিক পক্ষ গ্রেড ওয়ানে প্রস্তাব দিয়েছিল ১৭ হাজার ৮৫০ টাকা। গ্রেড টুতে শ্রমিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ৪৩ হাজার টাকা, বিপরীতে মালিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ১৬ হাজার ৯৫০ টাকা। তৃতীয় গ্রেডে শ্রমিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ৩৮ হাজার টাকা, মালিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ১৬ হাজার ১১০ টাকা এবং চতুর্থ গ্রেডে শ্রমিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ৩২ হাজার টাকা, মালিক পক্ষ প্রথম প্রস্তাব দিয়েছিল ১৫ হাজার টাকা।

চেয়ারম্যান বলেন, ‘আমরা এরপর বৈশ্বিক বাজার পরিস্থিতি, শ্রমিকদের জীবনমান, তাদের ওপর নির্ভরশীল সদস্যের সংখ্যা এবং মালিক পক্ষের সক্ষমতা, আমাদের ওভারঅল এ খাতের বর্তমান অবস্থা ইত্যাদি বিবেচনায় এবং আমি যেভাবে ফ্যাসিলিটেট করেছি ও আমাদের নিরপেক্ষ সদস্যসহ আমরা দ্বিতীয় প্রস্তাব পেয়েছি শ্রমিক পক্ষের কাছ থেকে প্রথম গ্রেডে ৪০ হাজার টাকা, তার বিপরীতে মালিক পক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ১৮ হাজার ১৫০ টাকা। গ্রেড টুতে এসে শ্রমিক পক্ষের প্রস্তাব কমিয়ে আনা হয়েছে ৩৫ হাজার টাকায় এবং মালিক পক্ষ উঠেছে ১৭ হাজার ২৫০ টাকায়। তৃতীয় গ্রেডে শ্রমিক পক্ষ এসেছে ৩৫ হাজার টাকার প্রস্তাব নিয়ে, মালিক পক্ষ উঠেছে ১৬ হাজার ৬৫০ টাকায় এবং চতুর্থ গ্রেডে দ্বিতীয় দফায় শ্রমিক পক্ষ প্রস্তাব দিয়েছে ২৫ হাজার টাকা, তার বিপরীতে মালিক পক্ষের প্রস্তাব এসেছিল ১৫ হাজার ৫০০ টাকা।

সুবহানী বলেন,”‘সর্বশেষ তৃতীয় প্রস্তাব—সর্বশেষ মানে এখনো ফাইনাল হয়নি, তৃতীয় প্রস্তাবে এসেছে শ্রমিক পক্ষের প্রথম গ্রেডের ক্ষেত্রে ৩৫ হাজার টাকা। তার বিপরীতে মালিক পক্ষের প্রস্তাব এসেছে ১৮ হাজার ৮২৮ টাকা। গ্রেড টুতে এসে শ্রমিক পক্ষ কমিয়ে আনল ৩০ হাজার টাকায়, মালিক পক্ষ উঠল ১৭ হাজার ৮৮৭ টাকায়। গ্রেড থ্রিতে শ্রমিক পক্ষ প্রস্তাব দিল ২৭ হাজার টাকা, বিপরীতে মালিক পক্ষের প্রস্তাব এসেছে ১৬ হাজার ৯৯৬ টাকা। চতুর্থ গ্রেডে শ্রমিক পক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা, বিপরীতে মালিক পক্ষের সর্বশেষ প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। এখন পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলোচনা করছি এবং আমি বলেছি এটি ফাইনাল নয়; কোনো অবস্থাতেই আমরা এটি গ্রহণ করতে পারছি না।

এর আগে গত সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই সভায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিক পক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে মালিক ও শ্রমিক পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় সেদিন আলোচনা শেষ হয়নি। এ কারণে পরবর্তী সময়ে আলোচনার জন্য আজ বেলা ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়া হয়। মালিক পক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণও তখন প্রকাশ করা হয়নি।

তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিক পক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিক পক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিক পক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক শিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিক পক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিক পক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে সেই সভা স্থগিত হওয়ায় ফের অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। স্থগিত হওয়া এ সভা সোমবারের পর গতকালও অনুষ্ঠিত হয়।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন-ভাংচুর, টিয়ার শেল নিক্ষেপ:

এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর ও সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের অসন্তোষ গতকাল দিনভর অব্যাহত ছিল। গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা সড়ক ও মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাংচুর করেন। টঙ্গীর গাজীপুরা এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। অন্যদিকে সাভারের হেমায়েতপুরে শ্রমিকরা সড়কে অবস্থান নিলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সরে যান। দুই শিল্পাঞ্চলে মোট ৯০টি পোশাক কারখানা বন্ধ ছিল।

গাজীপুরের সদর, শ্রীপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর ও টঙ্গীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। কোনাবাড়ীতে ইসলাম গার্মেন্টসের এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ ট্রাফিক পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। মহাসড়কে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে অবরোধও সৃষ্টি করা হয়। প্রায় ৩০ মিনিট পর পুলিশ শ্রমিকদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে আগে থেকে বন্ধ থাকা ৪৩টি কারখানার সঙ্গে মঙ্গলবার নতুন করে তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। এ নিয়ে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে। এছাড়া অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে গাজীপুরের গাছা থানাধীন ছয়দানা এলাকায় গতকাল গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের শেলের আঘাতে দুই নারী শ্রমিক গুরুতর আহত হন। আহতরা হলেন প্রিটি গ্রুপ গার্মেন্টসের কর্মী শিরিনা আক্তার (২৯) এবং ম্যাট্রিক্স গার্মেন্টসের কর্মী শিরিনা বেগম (৪০)।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর