রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিলের অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আটজনই শিশু।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম।
এর আগে, গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে পুলিশের দাবি।