1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করলেন গাদি পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড, এবার কিভাবে যথাসময়ে বই ছাপানো সম্ভব হলো? মিরসরাই-সীতাকুণ্ডে পর্যটনশিল্পে অপার সম্ভাবনা, হতে পারে পর্যটনের হাব মশাল মিছিল শেষে ফেরার পথে আটক নিষিদ্ধ সংগঠনের ১৫ নেতাকর্মী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ ডিবির অভিযোগ • আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা ছিলেন সাঈদ খোকন সব মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি জানতে চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি

সব মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি জানতে চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

দেশের সব মডেল মসজিদে বিদ্যুতের সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্বারোপ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

পাশাপাশি মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী উদ্যোগের বিষয়ে পদক্ষেপ জানতে চাওয়া হয়েছে। এছাড়া দেশের সব মসজিদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের সর্বশেষ অবস্থা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করেছে কমিটি।

রোববার (২৭ নভেম্বর) কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতি, ৫৬টি ইসলামিক মিশন কেন্দ্র এবং ৩টি ইসলামিক মিশন হাসপাতালের সার্বিক কার্যক্রম, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ এবং মডেল মসজিদের ইমামদের প্রশিক্ষণ কার্যক্রমসহ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ কার্যক্রমের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদরাসা বোর্ড থেকে পাস করা জনবলকে অন্তর্ভুক্ত করার বিষয় বিবেচনা করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে ইসলামিক মিশন হাসপাতাল ও মিশন কেন্দ্রগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং শূন্য পদ পূরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মিশনসহ ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখলি জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধার করারও সুপারিশ করা হয়। ইসলামিক মিশন হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদানের সুপারিশ করেছে কমিটি।

এছাড়া ইসলামিক মিশন কেন্দ্রগুলোর মাধ্যমে পরিচালিত চিকিৎসাসেবা, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে নেওয়া কর্মসূচি আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (২০২৪ সালে সংশোধিত) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং হজ ব্যবস্থাপনা আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিদ্যমান হজ এজেন্সিসমূহের পারফরমেন্স যাচাই-বাছাই করে ন্যায়সংগতভাবে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। মডেল মসজিদ ও অন্যান্য মসজিদের ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

এসময় স্থায়ী কমিটির সভাপতি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে কমিটি সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, সূবর্ণা সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশগ্রহণ করেন।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর