1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী পাকিস্তানি কেনু জাতের কমলা এখন মাগুরায়, চারাও আছে ৩০ হাজার ২০২৯ সালের মধ্যে বন্ধ হচ্ছে টু জি, সচল থাকবে কি বাটন ফোন? সকালে না রাতে, কখন ডিম খাওয়ার সঠিক সময় জানেন? ৪০০ বছরের যুগলবন্দি বট-পাকুড়, রহস্যের মাঝেও পর্যটনের হাতছানি দুই যুগের অভিনয়জীবন, অবশেষে কেন সিনেমায় সুমাইয়া শিমু? মাঠের মধ্যে একসঙ্গে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা পাসপোর্ট কেড়ে নেওয়া, বেতন বন্ধ • পর্তুগালে শোষণের শিকার বাংলাদেশিরা এশিয়াওয়ান ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার

চলছে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বাগানে উৎসবের আমেজ

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার |
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ শনিবার (২৮ নভেম্বর)। নির্বাচন ঘিরে মৌলভীবাজারের চা বাগানগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা জানান, দীর্ঘদিন পর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে। নির্বাচন উপলক্ষে বাগানে বাগানে এক ধরনের আনন্দ উল্লাস বিরাজ করছে। প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের পর নতুন নেতৃত্বে তাদের ভাগ্য কতটুকু পরিবর্তন হবে তা বুঝতে একটু সময় লাগবে হয়তো। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হোক এটাই তাদের চাওয়া।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- বি-৭৭) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১ লাখ ৫৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

মুরইছড়া চা বাগানের চা শ্রমিক কৌশল্যা উড়াং বলেন, দীর্ঘদিন পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রার্থীর পক্ষে বিভিন্ন লোকজন এসে প্রচার চালিয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে আশা করি।

নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, নির্বাচন উপলক্ষে প্রচারণা চালিয়েছি। আরও কিছু দিন প্রচারণার সময় পেলে ভালো হতো। জনগণের কাছে নেতাদের জবাবদিহি থাকা জরুরি। নেতা যিনিই হোন না কেন, তাকে জনগণের কাছে যেতে হবে। এতে জবাবদিহি তৈরি হয়।

আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, অন্তত এক মাস সময় দেওয়া প্রয়োজন। কারণ প্রতিটি চা-বাগানে শ্রমিকদের নিজস্ব কমিটি ও সাংগঠনিক কার্যক্রম রয়েছে। অল্প সময়ে সব বাগানে পৌঁছানো কঠিন। প্রচারণার সময় মূল লক্ষ্য ছিল শ্রমিকদের কাছে নিজের পরিচয় ও নির্বাচনি বার্তা পৌঁছে দেওয়া। অনেক প্রার্থীকে শ্রমিকেরা চেনেন না, এমনকি তাদের নামও জানেন না। তাই ভোটারদের কাছে পৌঁছানোর আগে প্রার্থীদের পরিচিতি তৈরি করা জরুরি। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় চা বাগানের ছোট-বড় সব বয়সি মানুষের মাঝে উৎসব বিরাজ করছে।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌলভীবাজারে ১৩৫টি কেন্দ্রে ৬০ হাজার ৪৮৭ জন ভোটার ভোট দেবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর