1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করলেন গাদি পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড, এবার কিভাবে যথাসময়ে বই ছাপানো সম্ভব হলো? মিরসরাই-সীতাকুণ্ডে পর্যটনশিল্পে অপার সম্ভাবনা, হতে পারে পর্যটনের হাব মশাল মিছিল শেষে ফেরার পথে আটক নিষিদ্ধ সংগঠনের ১৫ নেতাকর্মী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ ডিবির অভিযোগ • আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা ছিলেন সাঈদ খোকন সব মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি জানতে চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

ফ্যাশনে ভিন্নতা আনতে বরাবরই পছন্দ করেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। এবার গাঢ় সবুজের জমকালো পোশাক, সোনালি কারুকাজ আর খোলা ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার নতুন ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় কৌশানি। নিয়মিতই নিজের কাজের খবর, ব্যক্তিগত মুহূর্ত ও ফ্যাশনবিষয়ক ছবি ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। সম্প্রতি প্রকাশ করা ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাদের নিউজফিডে যোগ করছি কিছু ফিউশন-ঘরানার আবহ।

ছবিতে কৌশানিকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে। পোশাকজুড়ে সোনালি, রুপালি ও লালচে নকশার কারুকাজ সাজটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। ব্লাউজের অলংকারি নকশার পাশাপাশি কোমরের অংশে ঝুলে থাকা মুক্তা ও পুঁতির কাজও নজর কেড়েছে। একই রঙের ওড়নায় সাজে এসেছে আভিজাত্যের ছোঁয়া।

খোলা ঢেউখেলানো বাদামি চুল, গলায় পাথরখচিত সোনালি গয়না, কানে ঝুলন্ত দুল আর আঙুলে আংটি- সব মিলিয়ে উৎসবমুখর সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। কখনো সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে, কখনো পাশ ফিরে কিংবা পেছন থেকে ফিরে তাকানোর ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।

উষ্ণ আলো-আঁধারির আবহে তোলা ছবিগুলোতে পোশাকের পাশাপাশি কৌশানির মেকআপ ও চুলের সাজও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে পেছন ফিরে দাঁড়ানো ছবিতে পোশাকের নকশা ও লম্বা ঢেউখেলানো চুল আলাদা করে নজর কেড়েছে। সব মিলিয়ে নতুন এই ফিউশন সাজে নিজের ফ্যাশন-রুচির আরেকটি দিক তুলে ধরেছেন অভিনেত্রী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর