1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এখনো আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা, কারণ ও প্রতিকারের উপায় কী? হেলে পড়েছে সেতু, বাঁশের সাঁকোই ৯ গ্রামের মানুষের ভরসা ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান যুব লীগ নেত্রীকে বাসায় ডেকে ওসি বললেন, ‘ওসি থাকলে সব ঠিক’, অডিও ভাইরাল বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভ্রমণপিপাসুদের কাছে নতুন আকর্ষণ, কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক : ২৪১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শেখ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ভাগিনা শিপনের ৩ দিনের রিমান্ড ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ১০ জানুয়ারি সেঞ্চুরিয়ন টেস্ট • ৪০৩ রান পিছিয়ে থেকে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

জয়িতা ফাউন্ডেশনের এমডি হলেন কাইয়ুম আরা বেগম

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

জয়িতা ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. কাইয়ুম আরা বেগম। তাকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জয়িতা ফাউন্ডেশন অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ৯(২) অনুযায়ী ড. কাইয়ুম আরা বেগমকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।

নতুন নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এদিকে, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা অতিরিক্ত সচিব নাহিদ মঞ্জুরা আফরোজকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর