1. admin@businessdigestbd.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম মিলন আশ্রয়ের খোঁজে পরিযায়ী পাখি, তবুও কেন অনিরাপদ : ইমন ইসলাম স্মার্টফোনের ক্যামেরায় নজরদারি ঠেকাতে বদলে নিন এই সেটিংস স্যুপে এই একটি উপাদান মেশালেই উপকার পাবে মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক বাংলাদেশের জিহাদ পাকিস্তানি মন্ত্রীর তাজমহল সফরে সম্মতি ভারতের, দরগায় নিষেধ পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা বৈরী আবহাওয়া • আলু নিয়ে শঙ্কায় জয়পুরহাটের কৃষকরা সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট দূর না করে, প্রতি আসনে দুটি করে মডেল স্কুল নির্মাণের যৌক্তিকতা কী?

পাকিস্তানি মন্ত্রীর তাজমহল সফরে সম্মতি ভারতের, দরগায় নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ভারত সফরে থাকা পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিককে তাজমহল পরিদর্শনের অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি তাকে। নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত জটিলতার কারণে এই অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সাংস্কৃতিক সংলাপ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছেন। তিনি তাজমহল ও নিজামুদ্দিন দরগা—দুটি স্থানই পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ভারত সরকার শুধু তাজমহল সফরের অনুমতি দিয়েছে।

দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় গত ২০ থেকে ২২ নভেম্বর প্রথম এসসিও সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী।

২০২৩ সালে গোয়ায় এসসিও সম্মেলনে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এবারই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে এলেন। ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালানোর পর পাকিস্তানের কোনো নেতার এটিই প্রথম ভারত সফর।

গত ২৮ অক্টোবর ভারত জানায়, প্রচলিত রীতি অনুযায়ী এসসিওর সব সদস্য দেশকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে পাকিস্তানও রয়েছে। পরে পাকিস্তান সরকার মুসাদ্দিক মালিকের অংশগ্রহণ নিশ্চিত করে।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিও কাঠামোর মধ্যে সভ্যতাগুলোর সংলাপ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের আশা:

ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশাবাদ প্রকাশ করেছেন মুসাদ্দিক মালিক। তিনি বলেন, আমার মনে হয়, আমাদের সব সম্পর্কের উন্নতি হবে।

আঞ্চলিক ভূরাজনীতিতে দ্রুত পরিবর্তন ঘটছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি এখন অনেক বদলে যাচ্ছে। তিনি আশা করেন, বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং আঞ্চলিক সহযোগিতার উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।

মালিক আরও বলেন, বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মধ্যে সংলাপ হচ্ছে—এটি খুবই ভালো বিষয়।

পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ নিয়ে বিরোধীদের প্রশ্ন:

পাকিস্তানি মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানানো নিয়ে দেশটির বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। পেহেলগাম হামলার পর পাকিস্তানের প্রতি ভারতের নীতিতে কী পরিবর্তন এসেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর মুসাদ্দিক মালিক ভারতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছিলেন বলেও বিরোধীরা উল্লেখ করেছে। এমন পরিস্থিতিতে তাকে ভারতে আমন্ত্রণ জানানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর