1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি | পঞ্চগড় |
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে বেড়েছে শীতের অনুভূতি। মেঘলা আকাশে দু’দিন ধরে সূর্যের দেখা মেলেনি। তবে বুধবার (১৮ নভেম্বর) সকালে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে।

বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৭ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শীতের জেলা পঞ্চগড়ে সকাল ৮টা পর্যন্ত ঘনকুয়াশাচ্ছন্ন ছিল এলাকা। ভোরের শীতল বাতাসে কনকনে শীতল হতে হয়। এতে দুর্ভোগে পড়েন সকালে কাজে যাওয়া খেটে খাওয়া মানুষ। এরপর সূর্যের আলো ছড়িয়ে পড়লে স্বস্তি ফিরে জনজীবনে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবারের তুলনায় বুধবার দিন ও রাতের তাপমাত্রা কমেছে। সকাল পর্যন্ত ঘনকুয়াশা ছিল। সকাল ৯টায় সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর