উরুগুয়ের বিপক্ষে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। মেসি পরবর্তী যুগে পাওয়া প্রথম জয়ে প্রতিপক্ষ কোস্টারিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। গুনে গুনে ৭ গোল দিয়েছে কোস্টারিকার জালে।
নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্র্যাঙ্কো মাস্তাতুয়োনো গোল করেছেন দুটি করে। আর তাদের তিন জনের দাপুটে পারফরম্যান্সেই এমন দারুণ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা।
বুধবার কর্দোবার গত বিশ্বকাপের রানার্সআপরা মাঠে নামে আগের ম্যাচের হারের হতাশা নিয়ে। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেটি ধরা পড়েনি। কোস্টারিকার জালে প্রথমার্ধেই ৪ গোল দেয় আলবিসেলেস্তেরা
ম্যাচের শুরুর ১০ মিনিটেই কোমোর উইঙ্গা নিকো পাজ গোল করে এগিয়ে নেন আর্জেন্টিনাকে। হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের দারুণ সমন্বয়ের পর শক্তিশালী শটে জাল খুঁজে নেন তিনি।
দলের ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ ৩৫ মিনিটে। সতীর্থের কাটব্যাক থেকে নিচু শটে গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। মিনিট তিনেক পর নিকো পাজ নিজের জোড়া গোল পূর্ণ করেন।
প্রথমার্ধের বিরতির আগমুহূর্তে ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-০ করেন আলভারেজ। ঠিন কোণ থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন তিনি।
বিরতির পর বদলি হিসেবে নেমেই ৪৮ মিনিটে গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। মাঠে নামার কিছুক্ষণ পরই কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
এরপর দুই ডিফেন্ডারকে বসিয়ে দিয়ে ৭৮ মিনিটে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ম্যাচের শেষ মুহূর্তে ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।