1. admin@businessdigestbd.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য ফেনী সীমান্তে ব্যাগ ফেলে ভারত পালালেন অস্ত্র বহনকারী, মিললো ২ পিস্তল কপ সম্মেলনে ২০০ দেশের ১৬৫ ম্যান্ডেট, ছাড় দেওয়ার আহ্বান শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সবার দায়িত্ব : ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বাংলা কবিতার হাজার বছরের অভিযাত্রা, চর্যাপদ থেকে সমকাল : জিয়াউদ্দিন লিটন অফিসার নিয়োগ দিচ্ছে সিঙ্গার, থাকছে না বয়সসীমা বিদেশি ফল রামবুটান দেশে যেভাবে চাষ করবেন হোয়াটসঅ্যাপ চ্যাটে ঢুকতে হবে না, তবু পড়া যাবে সব মেসেজ ২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

হারলেও তরুণদের পাশে স্কালোনি, চাইলেন ধৈর্য

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

লিওনেল মেসির পরবর্তী যুগে প্রথমবারের মতো মাঠে নেমে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। তবে হারলেও এই ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো নিইয়ে সামনে এগিয়ে যেতে চান আর্জেন্টাইন কোচ। একইসঙ্গে মেসি পরবর্তী যুগে সবাইকে ধৈর্য নিয়ে পাশে থাকার আহ্বান জানান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি বলেন, ‘তরুণদের কাঁধে পুরো দলের দায়িত্ব চাপিয়ে দেওয়া ঠিক হবে না’।

ম্যাচ হারলেও মাঠে দাপট দেখিয়েছে আর্জেন্টিনাই। বল দখল থেকে আক্রমণ সবকিছুতেই ছিল আলবিসেলেস্তেদের আধিপত্য। দলের পারফরম্যান্স নিয়ে স্কালোনি ব্যাখ্যা করেন, ‘দলের কাছ থেকে কিছু ভালো মুহূর্ত পেয়েছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। স্বাভাবিকভাবেই কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন আছে। আমরা জানতাম, প্রতিপক্ষ কঠিন হবে। আমাদের কাজ হলো, অনুশীলন চালিয়ে যাওয়া।

জাতীয় দলে নতুন মুখদের নিয়ে দল পুনর্গঠন করতে হবে স্কালোনিকে। এই প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেন, ‘দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, আমরা বিশ্বাস করি তারা নিজেদের সঠিক সময়টা বের করে নেবে। দুর্ভাগ্যজনকভাবে তারা তাদের খেলা উপভোগ করার সঠিক পরিবেশটা পারিনি। আমাদের ধৈর্য ধরতে হবে। কারণ, এই তরুণেরা নিজেদের সর্বোচ্চটা দেবে। তবে তাদের কাঁধে পুরো দলের দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে না। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কাজটা কঠিন।

হারের ধরন নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, ‘হারারও ধরন আছে। আমাদেরও সুযোগ ছিল। প্রতিপক্ষ আপনাকে কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে। তাদের অভিনন্দন জানাতে হবে। আমরা সব চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত প্রাপ্য ফল পাইনি। এমন পরিস্থিতি আগে থেকে পরিকল্পনা করে সামলানো যায় না।

নতুন খেলোয়াড়দের জাতীয় দলের জার্সির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চান স্কালোনি। তিনি বলেন, ‘আমি চাই, তারা এই জার্সি পরে খেলার অভিজ্ঞতায় অভ্যস্ত হয়ে উঠুক। দল যেন বারবার ভেঙে না পড়ে, সেটি আমাদের পরিকল্পনা নয়। আমরা তাদের আরও কিছুটা স্থিতিশীলতা দিতে চাই।

চলমান আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ১৮ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে কর্দোবায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর