1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ভালুকায় অজ্ঞাত বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ |
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

ভালুকায় অজ্ঞাত বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় মোহাম্মদ ইব্রাহিম মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেহেরাবাড়ী জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়া ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মসজিদে নামাজ শেষে মহাসড়ক পার হচ্ছিলেন ইব্রাহিম মিয়া। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর