রাজবাড়ীর বালিয়াকান্দিতে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় সাব্বির মৃধা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির মৃধা উপজেলার ডাঙ্গাহাতি মোহন গ্রামের শহীদ মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন দিয়ে হাঁটছিলেন সাব্বির। এ সময় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তার কানে হেডফোন ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।