1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিচারকের সামনে অস্বাভাবিক আচরণ, ২ বছরের নিষেধাজ্ঞা আইনজীবীর

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

চট্টগ্রামে বিচারকের সামনে অস্বাভাবিক আচরণের অভিযোগে শাহেদুল হক নামে এক আইনজীবীকে দুই বছরের জন্য মামলা পরিচালনা থেকে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তিনি বিজনেস ডাইজেস্টকে বলেন, অভিযুক্ত আইনজীবীর ডোপ টেস্ট করানোর কথা ছিল। তবে তিনি তা করাননি। এ ঘটনায় তিনি ক্ষমা চেয়েছেন। সব মিলিয়ে তাকে দুই বছরের জন্য পেশাগত কাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সমিতির এ সিদ্ধান্ত আদালতকেও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহেদুল হক। তবে জামিনের শুনানি শুরু করেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী। এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কি না।

জবাবে শ্যামলী চৌধুরী আদালতকে জানান, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। তাই তিনি জামিনের শুনানি করতে চান। পাশাপাশি আসামির জামিনে তার কোনো আপত্তি নেই বলেও জানান। তখন আদালত বলেন, জামিনের শুনানিতে আসামির আইনজীবীর উপস্থিতি প্রয়োজন।

পরে ওই দিন বিকেলে আদালতে উপস্থিত হন শাহেদুল হক। তবে ওইদিন শুনানির সময় তিনি অস্বাভাবিক আচরণ করেন। এ সময় তিনি বলেন, আসামি ভুল করেছেন, আর ভুল করবেন না। আদালতের কাছে জামিন চান তিনি।

ঘটনার দিন আদেশে বিচারক উল্লেখ করেন, বাদীপক্ষ আসামির জামিনে অনাপত্তির কথা জানালেও শাহেদুল হকের কথা জড়িয়ে যাচ্ছিল। তার পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন আদালত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর