1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

মিরসরাইয়ে চলছে আমন ধান কাটার উৎসব

কৃষি ও প্রকৃতি ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

• এবার ১৯ হাজার ৮২০ হেক্টর জমিতে চাষ
• ২০২৪ সালে চাষ হয়েছিল ১৭ হাজার ৯২০ হেক্টর
• চলতি বছর ১ হাজার ৬৫০ জন আমন চাষিকে প্রণোদনা

চট্টগ্রামের মিরসরাইয়ে আমন ধান কাটার উৎসব চলছে। এখন ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। এক বছরের ব্যবধানে আমন চাষ বেড়েছে ১ হাজার ৯০০ হেক্টর। গত বছর বন্যার কারণে অনেক কৃষক আমন আবাদ করতে পারেননি। চলতি বছর সেই ক্ষতি কিছুটা পুষিয়ে আবারও আমন চাষ শুরু করেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ সালে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছিল। ২০২৪ সালে অতীতের সব রেকর্ড ভেঙে চাষ কমে ১ হাজার ৯৩০ হেক্টর। ওই বছর আমন চাষ হয় ১৭ হাজার ৯২০ হেক্টর জমিতে।

কৃষি অফিস বলছে, ২০২৪ সালের আগস্ট মাসে মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। তাতে ১২ হাজার ৮০০ কৃষকের আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ হাজার ১০০ জন কৃষকের। তাই আমন চাষ কমে যায়। চলতি বছর কৃষি অফিসের বিভিন্ন প্রণোদনা ও সহযোগিতায় বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন কৃষকেরা।

কৃষি অফিসের তথ্যমতে, চলতি বছর উপজেলায় ১৯ হাজার ৮২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এরই মধ্যে দু’একটি ইউনিয়নে ফসল কাটা শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ফসল পুরোপুরি ঘর চলে আসবে। চলতি বছর ১ হাজার ৬৫০ জন কৃষককে আমন চাষে প্রণোদনা দেওয়া হয়েছে। আমন চাষিদের দেওয়া হয় ৫ কেজি বীজ ও ২০ কেজি সার। বন্যার পর প্রণোদনা পেয়ে কৃষকেরাও খুশি। তারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন।

উপজেলার করেরহাট হিঙ্গুলী, করেরহাট, জোরারগঞ্জ, ইছাখালী, ওয়াহেদপুর, সাহেরখালীসহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায়, জমিতে সোনালি রঙের আমন ধান দুলছে। দু’এক জায়গায় আমন কাটা শুরু করেছেন কৃষকেরা। তবে এখনো কিছু এলাকায় আমন ধান কাটা শুরু হয়নি। পুরোপুরি ধান কেটে শেষ করতে আরও কয়েকদিন লাগবে।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের কৃষক মো. শাহজাহান বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘গত বছর বন্যার কারণে আমন আবাদ করতে পারিনি। আমার ৬ শতক জমির রোপা আমন নষ্ট হয়েছিল। চলতি বছর কৃষি অফিস থেকে বীজ ও সার পেয়ে আমন চাষ করেছি। ফলন ভালো হয়েছে। তবে এখনো ফসল কাটা হয়নি। কয়েকদিন পর কাটবো।’

ওয়াহেদপুর ইউনিয়নের আবদুল হান্নান বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘ধান কেটে শুকানোর জন্য জমিতে রাখা হয়েছে। আগামী দু’একদিন পর বাড়ি নিয়ে আসবো। ফলন ভালো হয়েছে।’

এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘বন্যায় গত বছর আমন আবাদ কমেছিল। গত বছরের তুলনায় চলতি বছর ১ হাজার ৯০০ হেক্টর জমিতে চাষ বেড়েছে। আমরা প্রণোদনাসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে ফসল উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। এখন আমন ধান কাটা চলছে। শেষ হতে কিছুদিন সময় লাগবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর