1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

কদম গাছের চারা রোপণ করবেন যেভাবে

কৃষি ও প্রকৃতি ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

বর্ষায় কদম ফুল ফোটে। বর্ষার দূত বলা হয় এই ফুলকে। তাই এ সময়ে কদম গাছ সবার প্রিয়। আবার কদম গাছের চারা রোপণের সঠিক সময় কিন্তু এই বর্ষাকাল। বিশেষ করে আষাঢ় মাস। এটি দ্রুত বর্ধনশীল একটি গাছ। তাই কদম গাছ রোপণের সময় কিছু বিষয় মনে রাখতে হবে:

পরিচিতি
কদম গাছ বিভিন্ন নামে পরিচিত। যেমন- কদম্ব, বুল কদম, বৃত্তপুষ্প, মেঘাগমপ্রিয়, কর্ণপূরক, ভৃঙ্গবল্লভ, মঞ্জুকেশিনী, পুলকি, সর্ষপ, প্রাবৃষ্য, ললনাপ্রিয়, সুরভি, সিন্ধুপুষ্প প্রভৃতি। গাছটি সাধারণত ১৫-২০ মিটার পর্যন্ত লম্বা হয়। এর আদি নিবাস বাংলাদেশ, ভারত, চীন ও মালয়েশিয়া।

রোপণের সময় ও পদ্ধতি
আমাদের দেশে বর্ষাকাল, বিশেষ করে আষাঢ় মাস কদম গাছ রোপণের জন্য উপযুক্ত সময়। চারা রোপণের জন্য ৬-১২ ইঞ্চি গভীর এবং চওড়া গর্ত তৈরি করুন।

মাটি ও সার
কদম গাছ রোপণের জন্য উর্বর দোআঁশ মাটি প্রয়োজন। গাছটি সাধারণত নদীর তীরে এবং জলাভূমিতে বেড়ে ওঠে। তবে রোপণের পর জৈব সার ব্যবহার করা ভালো।

পরিচর্যা
কদম গাছে নিয়মিত পানি দিন এবং আগাছা পরিষ্কার করুন। এ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পায়। পাশাপাশি পরিবেশের সুরক্ষায়ও অবদান রাখে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর