1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

দীর্ঘদিন লিচু সংরক্ষণ করবেন যেভাবে

কৃষি ও প্রকৃতি ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯৪ বার পঠিত

গ্রীষ্মকালীন ফলের মধ্যে কম-বেশি সবারই লিচু খুবই পছন্দ। গ্রীষ্মের খরতাপে কয়েকটি লিচু খেলে যেন পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। তাই অনেকেই একসাথে তিন-চার দিনের জন্য প্রচুর পরিমাণে লিচু কিনে ফেলেন। কিন্তু পরের দিন থেকেই তা নষ্ট হতে শুরু করে।

বিশেষ করে ফলের দোকানিরা একদিনে সব লিচু বিক্রি করতে পারেন না। পরদিন হয়তো তা নষ্ট হতে শুরু করে। এর কারণ হলো, বেশিরভাগ মানুষই লিচু সংরক্ষণের সঠিক পদ্ধতি জানেন না। যদি ভালোভাবে সংরক্ষণ করা যায়, তাহলে আপনি বাড়িতে রেখে আরও কয়েকদিন লিচু খেতে পারবেন।

নিচে কয়েকটি টিপস দেওয়া হলো, যেগুলো অনুসরণ করলে আপনি লিচুকে কয়েকদিন পর্যন্ত টাটকা রাখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কী কী উপায়ে লিচু সংরক্ষণ করবো।

ডাঁটা ভাঙবেন না :

আপনি কি কখনো খেয়াল করেছেন, দোকানদার কেন লিচু ডাঁটা ও পাতাসহ বিক্রি করেন? যদি না করে থাকেন, তবে জানিয়ে রাখি যে, ডাঁটা ভাঙলে লিচু খুব দ্রুত নষ্ট হতে শুরু করে। এ কারণে দোকানদার ডাঁটা না ভেঙেই লিচু দেন। আপনি চাইলে টিপসটি অনুসরণ করতে পারেন। এর জন্য বাজার থেকে লিচু কেনার পর ডাঁটা না ভেঙেই ঠান্ডা জায়গায় বা পানিতে রেখে দিন। এতে লিচু দ্রুত নষ্ট হবে না।

প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন না :

দোকানদার সাধারণত লিচু প্লাস্টিকের ব্যাগে দিয়ে থাকেন। কিন্তু আপনি কি সেই ব্যাগেই লিচু সংরক্ষণ করেন? প্লাস্টিক ব্যাগে লিচু দ্রুত গরম হয়ে যায়, ফলে তা দ্রুত নষ্ট হয়। তাই বাড়িতে আনার পর সঙ্গে সঙ্গে প্লাস্টিক ব্যাগ থেকে বের করে ফেলুন এবং ঠান্ডা কোনো জায়গায় রেখে দিন। মাটিতে পাতা বিছিয়ে বা কাগজে ঢেকে রাখলে আরও ভালো। এভাবে রাখলে লিচু ২ থেকে ৩ দিন পর্যন্ত টাটকা থাকবে।

লিচু কেনার সঠিক সময় :

সাধারণভাবে বলা হয়ে থাকে, মৌসুমের প্রথম বা দ্বিতীয় বৃষ্টির আগে লিচু খাওয়া ঠিক নয়। এর কারণ হলো—বৃষ্টির পানি লিচুর মধ্যে থাকা অতিরিক্ত অ্যাসিড অনেকটা পরিমাণে কমিয়ে দেয়। প্রাকৃতিক পানি শুধু লিচুকে সুস্বাদুই করে না বরং তা স্বাস্থ্যকরও করে তোলে। তাই আজও অনেক গ্রামবাসী ও মফস্বলের মানুষ বৃষ্টির জন্য অপেক্ষা করেন। কারণ তখন লিচু আরও মিষ্টি হয়ে ওঠে।

পানি ব্যবহার করুন :

লিচুকে দুই থেকে তিন দিন টাটকা রাখতে ঠান্ডা পানি ব্যবহার করা যেতে পারে। বাজার থেকে লিচু কেনার পর বাড়িতে এনে একটি পাত্রে পানি ভর্তি করে তাতে লিচু ভিজিয়ে রাখুন। এতে লিচুর মধ্যে থাকা অতিরিক্ত উপাদানগুলো দূর হয়ে যায় এবং তা স্বাস্থ্যসম্মত হবে।

সাথে সাথে ফ্রিজে রাখবেন না :

বাজার থেকে লিচু এনে সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখবেন না। এতে লিচু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এর পরিবর্তে প্রথমে লিচু ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করুন, তারপর ফ্রিজে রাখুন।

লিচুর জ্যাম বা আচার :

লিচু যেহেতু দীর্ঘদিন ভালো থাকে না। তাই আপনি চাইলেই লিচুর তৈরি ভিন্নধর্মী আচার বা জ্যাম তৈরি করে নিতে পারেন।

এ ছাড়া নিজেদের গাছের লিচু একসঙ্গে পেকে গেলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। যদিও লিচু বেশিদিন সংরক্ষণ করা যায় না। তারপরও এভাবে যতদিন ভালো রাখা যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর