1. admin@businessdigestbd.com : admin :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করলেন গাদি পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড, এবার কিভাবে যথাসময়ে বই ছাপানো সম্ভব হলো? মিরসরাই-সীতাকুণ্ডে পর্যটনশিল্পে অপার সম্ভাবনা, হতে পারে পর্যটনের হাব মশাল মিছিল শেষে ফেরার পথে আটক নিষিদ্ধ সংগঠনের ১৫ নেতাকর্মী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ ডিবির অভিযোগ • আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা ছিলেন সাঈদ খোকন সব মসজিদে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি জানতে চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ’লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের ইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতি

মজুরি বৃদ্ধির বাড়তি ব্যয় ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহ্বান বিজিবিএর

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নে বাড়তি উৎপাদন ব্যয় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।

একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কারখানার আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিজিবিএ’র সভাপতি মো. আবদুল হামিদ এসব কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানায় বিজিবিএ। শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার মান এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার, শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তবে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কারখানাগুলোর আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছে সংগঠনটি। বিশেষ করে সীমিত মুনাফা ও আর্থিক সক্ষমতার কারণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে চাপের মুখে পড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজিবিএ বলেছে, মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় বাড়লেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা জরুরি। এজন্য তৈরি পোশাকশিল্পের প্রতিযোগী দেশগুলোর পরিস্থিতি, ক্রেতাদের চাহিদা, উৎপাদন ব্যয় ও সরবরাহব্যবস্থার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সংগঠনটির মতে, এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিদেশি ক্রেতা ও উৎপাদনকারী কারখানার মধ্যে সমন্বয়কারী হিসেবে বায়িং হাউসগুলো নতুন মজুরি কাঠামোর কারণে সৃষ্ট অতিরিক্ত উৎপাদন ব্যয়ের যৌক্তিক মূল্য সমন্বয়ে ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মজুরি কাঠামো বাস্তবায়নে কারখানা ও বায়িং হাউসের মধ্যে ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে ক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাস্তবসম্মত ও যৌক্তিক অবস্থান গ্রহণের মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করা প্রয়োজন। বিজিবিএর সদস্যরা এ সমন্বয় ও সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করবেন।

বিজিবিএ মনে করে, শ্রমিকদের ন্যায্য অধিকার, কারখানার টিকে থাকা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান পরস্পর সম্পর্কযুক্ত। সরকার, শ্রমিক, মালিকপক্ষ, বায়িং হাউস ও আন্তর্জাতিক ক্রেতারা সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই তৈরি পোশাকশিল্প গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর