1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

আখ রোপনের সময় ও পদ্ধতি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২০৮ বার পঠিত

কৃষি ডেস্ক : আখ বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। চিনি উৎপাদনের প্রধান উপাদান এই আখ। বছরের তিনটি ভিন্ন ভিন্ন সময়ে আখ রোপণ করা যায়। তাই আখ রোপণের আগে মাটি নির্বাচন করতে হয়। এছাড়া রোপণের সময় ও পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

মাটি

এঁটেল, দোআঁশ ও এঁটেল-দোআঁশ মাটিতে আখ ভালো জন্মে। তবে পানি নিকাশের ব্যবস্থাযুক্ত এঁটেল-দোআঁশ মাটি সবচেয়ে ভালো। উঁচু ও মাঝারি উঁচু জমি; যেখানে পানি জমে থাকে না— এমন জমি নির্বাচন করতে হবে।

রোপণের সময়

জানুয়ারি মাস ছাড়া বাংলাদেশে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চারা রোপণ করা যায়। তবে চারা রোপণের সর্বোত্তম সময় মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য ডিসেম্বর। ৩০-৩৫ হাজার কাটিং বা সেট/হেক্টর বীজ প্রয়োজন হয়।

সমতলী পদ্ধতি

নালা তৈরি করে নালায় ৫-৬ ইঞ্চি গভীরে রোপণ করা হয়।

ভাওড় পদ্ধতি

সমতলি পদ্ধতির চেয়ে কিছুটা গভীর নালা তৈরি করে ৮-১০ ইঞ্চি গভীরে রোপণ করা হয়।

আখ রোপণের সময় ও পদ্ধতি

পরিখা বা নালা

এ পদ্ধতিতে খননকৃত নালায় একটি কেন্দ্র থেকে অন্যটির কেন্দ্রের দূরত্ব ১০০-১২০ সেন্টিমিটার। নালায় গভীরতা ৩০ সেন্টিমিটার। উপরের প্রস্থ ৩০ সেন্টিমিটার এবং নিচের প্রস্থ ২৫ সেন্টিমিটার। নালার নিচের দিকে ৫-৭ ইঞ্চি গভীরতায় বীজ আখ রোপণ করা হয় এবং উপরের মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।

রোপা পদ্ধতি

রোপা পদ্ধতিতে এক চোখ বিশিষ্ট আখ খণ্ড পলিথিন ব্যাগে কিংবা দুই চোখ বিশিষ্ট আখ খণ্ড বীজতলায় রোপণ করে চারা করে সেই চারা মূল জমিতে রোপণ করা হয়।

ফসল সংগ্রহ

আখ পরিপক্ব হতে সাধারণত ১২-১৫ মাস সময় লাগে। অঞ্চলভেদে চিনি বা গুড় উৎপাদন করতে আখ সংগ্রহ করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর