1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজন নিহত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

উপজেলা প্রতিনিধি | লালমনিরহাট |লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৬), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৫০) ও একই ইউনিয়নের মোমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪৫)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর স্টেশনের ইসলাম নগর এলাকায় রেললাইনে বসে গল্প করছিলেন চারজন। এ সময় পাশে ধান মাড়াই মেশিন নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তখন বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটিও যাচ্ছিল। কিন্তু ধান মাড়াই মেশিনের শব্দে ট্রেনের শব্দ শুনতে পারেননি তারা। এতে চারজন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে পাটগ্রাম রেলওয়ের দায়িত্বরত স্টেশন মাস্টার নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন মরদেহ নিয়ে গেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর