1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

আগে এক গ্রুপ চাঁদাবাজি-দুর্নীতি করতো, এখন আরেক গ্রুপ : ফয়জুল করীম

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পঠিত

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ৫ আগস্টের পর ক্ষমতার হাত পরিবর্তন হলেও গুন্ডামি, চাঁদাবাজি, দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। আগে এক গ্রুপ গুন্ডামি, চাঁদাবাজি, দুর্নীতি করতো; এখন করে আরেক গ্রুপ।

তিনি আরও বলেন, যে দল বা গোষ্ঠীর মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষক, জালেম, খুনি আছে, আপনারা তাদের দল করবেন না। এমনকি ভোটও দেবেন না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী ১ নম্বর রেলগেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির এসব কথা বলেন ফয়জুল করীম।

মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন নিজেদের দুর্নীতি থেকে মুক্তির মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলবে। আগামীতে হাতপাখাকে বিজয়ী করে ইসলামি শাসন কায়েম করতে হবে। এই হাতপাখা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার শান্তির প্রতীক।

গণসমাবেশে রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ীর সহ-সভাপতি ইলিয়াস মোল্লা প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর