1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ভৈরবে বাড়ির উঠানে গাঁজা চাষ, ১০ ফুটের গাছসহ আটক ১

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ |
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির উঠানে চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্স। এসময় হেলাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত হেলাল মিয়া বাদশা বিল এলাকার মৃত লায়েছ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হকের নেতৃত্বে আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এসময় কালিপুর এলাকার হেলাল মিয়ার বাড়ির উঠানে চাষাবাদ করা অবস্থায় প্রায় ১০ ফুট উচ্চতার ডালপালাযুক্ত একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক হেলাল মিয়াকে আটক করা হয়।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালিপুর এলাকার একটি বসত বাড়ির উঠান থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এসময় বসত বাড়ির মালিককে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর