1. admin@businessdigestbd.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি রোহিঙ্গা গণহত্যার রায়ে সমর্থন জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার সিপিডির মজুরি প্রস্তাবে ‘অসঙ্গতি’, আরও স্বচ্ছ পরামর্শ চায় বিজিএমইএ মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : খলিলুর রহমান মুরগি ও মাছের দামে কিছুটা স্বস্তি, বাজারভেদে গরু-খাসির দামে পার্থক্য ৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার হজরত আইয়ুবের (আ.) অসুস্থতা ও ধৈর্যের কাহিনি একযোগে ডিআইজিসহ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি বেনাপোল বাস স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো দুর পাল্লার বাস বার্ষিক পরীক্ষার মধ্যেই ভর্তি পরীক্ষা, চাপে হাঁসফাঁস শিক্ষার্থীরা

৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বাংলাদেশের অর্থনীতি তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। কর্মক্ষম নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমশক্তির বাইরে রয়েছেন। এছাড়া ৮৪ শতাংশ তরুণ কর্মী অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত।

কর্মসংস্থান সৃষ্টির এই ধীরগতি সরকারি পর্যায়ে দক্ষতা উন্নয়ন, অবকাঠামো এবং নির্ভরযোগ্য জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী বিনিয়োগের অভাবকেই প্রতিফলিত করে, যা বেসরকারি খাতের বিকাশকে বাধাগ্রস্ত করেছে বলে বিশ্বব্যাংকের প্রকাশিক সর্বশেষ ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ- ২০২৬’ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিসে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জ্বালানি মূল্য সংস্কারের পাশাপাশি দরিদ্র পরিবারগুলোকে সুরক্ষা প্রদান: ঢালাও ভর্তুকির পরিবর্তে লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা, একটি শক্তিশালী সামাজিক নিবন্ধন ব্যবস্থা (সোশ্যাল রেজিস্ট্রি) এবং ‌‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্ম চালু করতে হবে। দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮.৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে আনুমানিক ২২.৫ শতাংশে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, সংস্কারের মূল লক্ষ্য হতে হবে সহায়তার কার্যকারিতা বৃদ্ধি করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা কমানো নয়।

অধিক বিনিয়োগ ও উন্নত ব্যয় ব্যবস্থাপনা: সংস্কারের মাধ্যমে সৃষ্ট অতিরিক্ত আর্থিক সক্ষমতা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামো খাতে ব্যয় করা যেতে পারে, যা উন্নত পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে সমর্থিত হতে হবে।

সংস্কারের মাধ্যমে যা অর্জন করা সম্ভব:

অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি, ভর্তুকির বুদ্ধিদীপ্ত ও লক্ষ্যভিত্তিক ব্যবহার, অর্থের সঠিক ব্যয় এবং জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থা ঠিক করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বার্ষিক ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।

সংস্কারগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে ২০২৫ অর্থবছরের জিডিপির ৮ শতাংশ থেকে মোট রাজস্ব আয় ২০৩৫ অর্থবছর নাগাদ ১৪.৪ শতাংশে পৌঁছাতে পারে, যেখানে সীমিত সংস্কারের ক্ষেত্রে তা মাত্র ১০ শতাংশে সীমাবদ্ধ থাকবে। এর ফলে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হবে এবং বাজেট ঘাটতি পুরো সময়জুড়ে ৫ শতাংশের নিচে থেকে অর্থবছর নাগাদ ৩.৬ শতাংশে নেমে আসবে।

এই সংস্কারগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে ধরে রাখার এবং আরও বেশি ও উন্নত কর্মসংস্থান তৈরির শক্ত ভিত গড়ে দেবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর