1. admin@businessdigestbd.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লালমাটিতে কমলার বিপ্লব, বদলাচ্ছে কৃষকের ভাগ্য ফেনী সীমান্তে ব্যাগ ফেলে ভারত পালালেন অস্ত্র বহনকারী, মিললো ২ পিস্তল কপ সম্মেলনে ২০০ দেশের ১৬৫ ম্যান্ডেট, ছাড় দেওয়ার আহ্বান শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সবার দায়িত্ব : ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বাংলা কবিতার হাজার বছরের অভিযাত্রা, চর্যাপদ থেকে সমকাল : জিয়াউদ্দিন লিটন অফিসার নিয়োগ দিচ্ছে সিঙ্গার, থাকছে না বয়সসীমা বিদেশি ফল রামবুটান দেশে যেভাবে চাষ করবেন হোয়াটসঅ্যাপ চ্যাটে ঢুকতে হবে না, তবু পড়া যাবে সব মেসেজ ২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

হোয়াটসঅ্যাপ চ্যাটে ঢুকতে হবে না, তবু পড়া যাবে সব মেসেজ

তথ্য - প্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে কাজ করছে সংস্থাটি। এবার অ্যান্ড্রয়েড ফোনে চ্যাট না খুলেই মেসেজের প্রিভিউ দেখার সুযোগ মিলতে পারে। এতে প্রেরকও বুঝতে পারবেন না যে আপনি তার পাঠানো বার্তা পড়ে ফেলেছেন। শুধু তাই নয়, চ্যাটের মধ্যেই না ঢুকে একাধিক কাজ করার সুবিধাও যুক্ত হতে পারে।

কোনো মেসেজ এসেছে, কিন্তু এখনই তার উত্তর দিতে চাইছেন না এমন পরিস্থিতি প্রায়ই তৈরি হয়। অথচ চ্যাট খুলে মেসেজ পড়লেই অনেক সময় প্রেরকের কাছে পৌঁছে যায় রিড রিসিপ্ট বা ব্লু টিক। ফলে বার্তা পড়েও উত্তর না দিলে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে। এই সমস্যা এড়াতে অনেকেই হোয়াটসঅ্যাপের রিড রিসিপ্ট বন্ধ করে রাখেন। কিন্তু তাতে অন্যের মেসেজ পড়েছেন কি না, সেটিও আর সহজে বোঝা যায় না।

এবার সেই ঝামেলা কমাতে নতুন একটি ফিচার আনার প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চ্যাট প্রিভিউ সুবিধা নিয়ে কাজ চলছে। এতদিন আইফোন ব্যবহারকারীরা এ ধরনের সুবিধা পেয়ে এলেও অ্যান্ড্রয়েডে তা আরও সহজভাবে ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

কীভাবে কাজ করবে নতুন ফিচার?

নতুন সুবিধাটি চালু হলে নির্দিষ্ট কোনো চ্যাটের ওপর কিছুক্ষণ চেপে ধরলেই সামনে একটি প্রিভিউ উইন্ডো খুলে যেতে পারে। সেখানে সাম্প্রতিক মেসেজগুলো দেখা যাবে। প্রয়োজনে ওই উইন্ডোর মধ্যেই স্ক্রল করে আরও পুরোনো বার্তাও পড়তে পারবেন ব্যবহারকারী।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই পদ্ধতিতে চ্যাটের মূল উইন্ডোতে প্রবেশ করতে হবে না। ফলে প্রিভিউ থেকে মেসেজ পড়লেও চ্যাটটি আনরিড বা না-পড়া হিসেবেই থাকতে পারে। অর্থাৎ প্রেরকের কাছে রিড রিসিপ্ট পৌঁছানোর সম্ভাবনা থাকবে না। তবে ফিচারটি চূড়ান্তভাবে চালু হলে এর কার্যকারিতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

শুধু মেসেজ পড়া নয়, থাকবে কুইক অ্যাকশনও

নতুন চ্যাট প্রিভিউয়ের সঙ্গে ‘কুইক অ্যাকশন’ নামে আরও কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে চ্যাট না খুলেই কয়েকটি প্রয়োজনীয় কাজ করা সম্ভব হতে পারে। যেমন-কোনো কথোপকথনকে রিড বা আনরিড হিসেবে চিহ্নিত করা, পিন করা, আর্কাইভ করা কিংবা ডিলিট করা যাবে।

এছাড়া চ্যাটের ওপর থেকে পাওয়া ‘মোর অপশন’ ব্যবহার করে চ্যাট লক করার মতো কাজও করা যেতে পারে। অর্থাৎ প্রতিটি ছোটখাটো কাজের জন্য আলাদা করে কথোপকথনের ভেতরে ঢোকার প্রয়োজন কমবে। এতে একসঙ্গে একাধিক চ্যাট সামলানোও সহজ হতে পারে।

কবে আসবে এই সুবিধা?

এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে ফিচারটির প্রকাশের তারিখ জানায়নি। আপাতত এটি তৈরির পর্যায়ে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কবে থেকে বিটা ব্যবহারকারীরা এটি পরীক্ষা করার সুযোগ পাবেন, তা-ও স্পষ্ট নয়।

ফিচারটি সবার জন্য চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মেসেজ পড়া এবং চ্যাট পরিচালনার অভিজ্ঞতায় পরিবর্তন আসতে পারে। তবে চূড়ান্ত সংস্করণে কোন কোন সুবিধা থাকবে, তা জানতে হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর