1. admin@businessdigestbd.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মা-বাবা আহত একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন : জামায়াত আমিরকে রাশেদ কয়েদির পেটে অস্ত্রোপচার, মিললো অর্ধশত গ্যাস লাইটার-নেইল কাটার সাফ চ্যাম্পিয়নশিপ • লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো হামজা-ফারহানের বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ • শ্রীলঙ্কার বিপক্ষে ৮ মিনিটেই এগিয়ে গেলো বাংলাদেশ সুন্দরবনে পর্যটকের নিরাপত্তা ও মানুষের জীবিকায় রাষ্ট্রের করণীয় : মো. মামুন হাসান রেহমান সাকিব গাইলেন ‘তুমি কাছে থাকলে’ সাফ চ্যাম্পিয়নশিপ • দেখে নিন মালদ্বীপ-ভারত দুই দলের একাদশ যুদ্ধ থামার ইঙ্গিত, তবু জ্বলছে একের পর এক ট্যাংকার

একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন : জামায়াত আমিরকে রাশেদ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসা বা গোপনে বৈঠক করার কোনো ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এর প্রতিক্রিয়ায় তাকে মিথ্যুক হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

তিনি বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াত আমিরকে উদ্দেশ করে একাধিক পোস্ট দেন এবং তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন।

শফিকুর রহমানের উদ্দেশে প্রথম পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন নাই বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগিরই পাবেন।’

পরে সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি পোস্ট শেয়ার দেন রাশেদ খাঁন। সেখানে তিনি বলেন, ‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের আর প্রমাণ লাগবে? বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সবার কাছে ওই বৈঠকের তথ্য রয়েছে। জামায়াতের আমির নিজের ও দলের রাজনীতি শেষ করলেন জাতীয় সংসদের ৩৫০ জন এমপিকে সাক্ষী রেখে মিথ্যাচার করার মধ্য দিয়ে।’

‘রাশেদ খাঁন তথ্য নিয়ে খেলে, মিথ্যা নিয়ে নয়’ উল্লেখ করে তিনি জামায়াত আমিরকে বলেন, ‘আপনি পুরো জাতির কাছে একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন। আপনার লজ্জা থাকলে আর জাতীয় সংসদে ঢুকবেন না। ঢুকলেও আজকের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করবেন।

পরে একটি ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। সেখানে তিনি বলেন, ‘জাতীয় সংসদে জামায়াতের আমিরের অসংসদীয় শব্দ চয়ন ও জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সাংবাদিক জুলকারনাইন সায়ের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ারের বৈঠক নিয়ে তথ্য শেয়ার করেছেন। আগামীকাল কি তার বিষয়েও জাতীয় সংসদে দাঁড়িয়ে জামায়াতের আমির বলবেন যে, সাংবাদিক জুলকারনাইন সায়েরও মিথ্যাচার করেছেন?

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর