1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সঙ্গীর গায়ে হাত তোলা সম্পর্কের জন্য কতটা ক্ষতিকর? হাত বদলেই বাড়ছে চালের দাম, বোঝা টানছে ক্রেতা কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে কাজের ভিসার মেয়াদ ২ বছরই থাকছে, সুযোগ পাবেন যারা পাসপোর্টের আবেদন শেখ হাসিনার রাজনৈতিক স্টান্টবাজি : চিফ প্রসিকিউটর নতুন পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন : রয়টার্স পুরোনো কেন্দ্রীয় কারাগার • বন্দিদের দিন কাটানো স্থাপনায় গড়ে তোলা হচ্ছে বিনোদনকেন্দ্র এনবিএর সভাপতি জাবেদ কারদার সম্পাদক রাইসুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডি ডা. লকিয়ত উল্লাহ’র সৌজন্য সাক্ষাৎ সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দর যত

যুক্তরাজ্যে কাজের ভিসার মেয়াদ ২ বছরই থাকছে, সুযোগ পাবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান অনেক বিদেশি শিক্ষার্থী। পড়াশোনা শেষে সেখানেই কাজের অভিজ্ঞতা অর্জন ও কর্মজীবন শুরু করার স্বপ্ন থাকে তাদের। তবে ২০২৭ সাল থেকে গ্র্যাজুয়েট ভিসার মেয়াদ কমিয়ে ১৮ মাস করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এমন পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য ভিসার মেয়াদ দুই বছরই রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্য সরকারের ২০২৬ সালের বাজেট নথিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উচ্চমাত্রায় অভিবাসন বিধি মেনে চলা এবং স্নাতকদের কর্মসংস্থানে ভালো ফল করা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট ভিসার মেয়াদ দুই বছরই করা হবে।

তবে, নতুন ঘোষণায় কোন বিশ্ববিদ্যালয়গুলো এ সুবিধার আওতায় আসবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।

দেশটির সরকার জানিয়েছে, দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে অভিবাসনব্যবস্থাকে আরও সহজ ও আকর্ষণীয় করতে চায় তারা।

এ লক্ষ্যে কম ও মাঝারি দক্ষতার কর্মীদের জন্য অভিবাসন নীতিতে কঠোরতা আনা হয়েছে। তবে, উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী ও মেধাবীদের জন্য কাজের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী বিজ্ঞানী ও প্রকৌশলীদের যুক্তরাজ্যে কাজের সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার।

গবেষণা ও উন্নয়ন খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে সহজে বিদেশি প্রতিভাবান কর্মীদের নিয়োগ দিতে পারে, সে জন্য ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে গ্লোবাল ট্যালেন্ট ভিসার আওতা বাড়ানো হয়েছে।

২০২৫ সালের বাজেটের পর থেকে এ ভিসার আওতায় অনুমোদিত অর্থায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা ও আবেদনের সুযোগ বাড়ানো হয়েছে।

ফলে, গবেষণা ও উন্নয়ন খাতে কাজ করা ১০০টির বেশি প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী বিজ্ঞানী ও প্রকৌশলীদের যুক্তরাজ্যে নিয়োগের সুযোগ দিতে পারবে।

এছাড়া, মেধাবী বিদেশি স্নাতকদের যুক্তরাজ্যে আসার সুযোগ বাড়াতে হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল (এইচপিআই) ভিসার পরিধিও বাড়ানো হয়েছে।

এখন থেকে বিশ্বের শীর্ষ ১৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের যোগ্য ডিগ্রিধারীরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, এ ভিসার আওতায় আবেদনের সংখ্যাও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে।

যুক্তরাজ্যে পড়াশোনা শেষে দেশটিতে থেকে কাজ করার সুযোগ দেয় গ্র্যাজুয়েট ভিসা। বর্তমান নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে আবেদন করলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা দুই বছর থাকার অনুমতি পাবেন।

তবে, ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার পরে আবেদন করলে এ মেয়াদ কমে হবে ১৮ মাস। পিএইচডি বা ডক্টরাল ডিগ্রিধারীদের ক্ষেত্রে মেয়াদ হবে তিন বছর।

গ্র্যাজুয়েট ভিসা পেলে বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যে বেশির ভাগ ধরনের চাকরি করতে পারবেন। পাশাপাশি, নতুন চাকরি খোঁজার পাশাপাশি স্বনিয়োজিত হিসেবেও কাজ করার সুযোগ পাবেন তারা।

তবে, এ ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে থাকতে চাইলে যোগ্যতা অনুযায়ী অন্য ভিসার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে স্কিলড ওয়ার্কার ভিসায় পরিবর্তনের সুযোগ রয়েছে।

গ্র্যাজুয়েট ভিসার জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে যুক্তরাজ্যে অবস্থান করতে হবে এবং তার স্টুডেন্ট ভিসা থাকতে হবে। একই সঙ্গে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীর কোর্স সফলভাবে শেষ করার বিষয়টি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে।

সূত্র: যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর